ad
ad

Breaking News

Maxwell Dominance

Maxwell Dominance: “ওসব নিয়ে কিছু ভাবিনি” ম্যাক্সির ঝোড়ো ইনিংসে শেষ ইন্ডিজরা

তবে তার চেয়েও বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ের গতিতে ব্যাটিং। বলা ভালো, ম্যাক্সির ম্যাক্সিমামে হাবুডুবু খেয়েছে ক্যারিবিয়ান বাহিনী। যদিও অর্ধশতরান করতে পারেননি তিনি।

Maxwell Dominance: Australia Clinch 4‑0 Lead in West Indies

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: উইন্ডিজিদের মাঠে দাপট অব্যাহত অস্ট্রেলিয়ার। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও ফের ২০০ রানের বেশি টার্গেট তাড়া করতে সফল হলো তারা(Maxwell Dominance)। আবারো লড়াই করে জয়ের মুখ দেখতে পেল না ওয়েস্ট ইন্ডিজ। অজিদের ৩ উইকেটে এই জয়ের ফলে সিরিজে এই মুহূর্তে ফলাফল দাঁড়িয়েছে ৪-০। অনেকেই মনে করছেন যে হোয়াইটওয়াশ করবেন মিচেল মার্শরা। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ তিন উইকেটে জিতল অস্ট্রেলিয়া। সৌজন্যে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের দুর্দান্ত অর্ধশতরান।

[আরও পড়ুনঃ Pant Resilience: অন্তিম দিনে কি নামবেন নামবেন পান্থ? কি বক্তব্য দলের?]

তবে তার চেয়েও বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ের গতিতে ব্যাটিং। বলা ভালো, ম্যাক্সির ম্যাক্সিমামে হাবুডুবু খেয়েছে ক্যারিবিয়ান বাহিনী(Maxwell Dominance)। যদিও অর্ধশতরান করতে পারেননি তিনি। তবে তাঁর ১৮ বলে ৪৭ রানের ইনিংস আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। শুধু তাই নয়, অজি ক্রিকেটপ্রেমীরাও বেশ খুশি হয়েছেন তাঁর ব্যাটিং দেখে। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। বলা ভালো, ম্যাক্সওয়েল বুঝিয়ে দিলেন যে কেন তাঁকে এত বিশ্বাস করে দল।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাক্সওয়েলকে প্রশ্ন করা হয় যে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা চলতি সিরিজে ওপেন করা নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওসব কিছুই না। মিচ প্ল্যান করেছিল সকলকে ভিন্ন ভূমিকা ও দায়িত্ব দেওয়ার এবং সবাই তা ভালোভাবেই পালন করেছে(Maxwell Dominance)। টিম ডেভিড একটু উপরের দিকে এসে বেশ দারুন পারফর্ম করেছে। মিচেল ওয়েনও নিচের দিকে ব্যাট হাতে ভালো খেলেছে।” এরপরই ফিল্ডিংয়ের উপর গুরুত্ব দেওয়া নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তাতে ম্যাক্সওয়েল বলেন, “এটা এমনই একটি বিষয়, যা আমি চিরকাল গুরুত্ব দিয়ে এসেছি এবং সব সিরিজেই আমি ফিল্ডিং নিয়ে প্রস্তুতি নিই।”

প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কারোর ব্যাট থেকেই অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি। জবাবে রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রান করেন ক্যামেরন গ্রিন। এছাড়া জশ ইংলিস করেন ৫১। এবার দেখার বিষয় যে সিরিজের অন্তিম ম্যাচটি জিতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করতে পারে কিনা অস্ট্রেলিয়া।