Bangla Jago TV Desk : আইপিএলের আগে যখন চেন্নাই সুপার কিংস দল গোছাতে ব্যস্ত তখনই ধোনিকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। না ব্যাট বলের দুনিয়ায় তিনি নেই এখন ২২ গজ থেকে দূরে গিয়ে একেবারে প্রকৃতির কোলে মিশে গিয়েছেন। রাঁচিতে রয়েছেন তিনি। তিনি যেখানে রয়েছেন সেখানে আরও বেশ কয়েকজন রয়েছেন, সঙ্গে রয়েছে একটি ঘোড়া । ও সেই ঘোড়াকে খাওয়াচ্ছেন তিনি । রাচির খামারবাড়িতে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল মাহিকে আর সেই ভিডিও সোশ্যাল সাইটে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
এদিকে চেন্নাই সুপার কিংসের অন্দরে চলছে দলটাকে আরো মজবুত করার ভাবনা। সঙ্গে পরিবর্ত কে হতে পারে তা নিয়েও সম্ভাব্য অংক কষা চলছে।দলের অধিনায়ককে দেখে চমকে যেতে পারেন চেন্নাই ভক্তরা, এমনটাই অনুমান। যদিও সিএসকে থেকে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি । ২০২৩ সালের টুর্নামেন্টের নিলাম থেকেই সিএসকে ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল, পরবর্তী অধিনায়ক হিসাবে কাউকে তৈরি করা। সেই মতো কাজও করছে । গতবছর আইপিএলের সময় মনে করা হয়েছিল, বেন স্টোকসকে অধিনায়ক করা হতে পারে। এবছর বেন স্টোকস কয়েকদিন আগেই দল ছেড়েছেন ।
কারণ হিসেবে জানিয়েছেন তার চোট ও ফিটনেস সমস্যার কথা । সিএসকে যদিও প্রাথমিক আপত্তি করলেও পরে মেনে নিয়েছে । ফলত তাকে নেওয়া যায়নি । এদিকে ভাবা হয়েছে আর এক তরুণের নাম । ঋতুরাজ গায়কোয়ারের নাম । এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছে ভারত। ভবিষ্যতে তার নামটাই যে উজ্জ্বল হয়ে উঠে আসবে তা সহজেই অনুমেয়। এসব থেকে শত হস্ত দূরে ধোনি প্রকৃতির করে ঘোড়াকে নিয়ে ব্যস্ত । রাচির খামার বাড়িতে এখন ধোনি থাকলেও ২০২৪ এর আগে ফিরবেন । আইপিএলে আবার তিনি খেলতে নামবেন।
FREE ACCESS