ad
ad

Breaking News

KKR

ইডেনে মার্শ-পুরাণ ঝড়, নাইটদের ৪ রানে হারাল লখনউ

মঙ্গলবার ইডেনে আইপিএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে নাইটদের ৪ রানে হারাল লখনউ সুপার জায়ান্ট। অনবদ্য ব্যাট করলেন লখনউ-র দুই ব্যাটার নিকোলাস পুরান ও মিচেল মার্শ।

Lucknow beat Knights by 4 runs in Eden Gardens

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার ইডেনে আইপিএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে নাইটদের ৪ রানে হারাল লখনউ সুপার জায়ান্ট। অনবদ্য ব্যাট করলেন লখনউ-র দুই ব্যাটার নিকোলাস পুরান ও মিচেল মার্শ। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তবে পিছিয়ে ছিলেন না নাইট ব্যাটার অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, কিংবা রিঙ্কু সিং-ও। তবুও ম্যাচে জয় পেল না নাইটরা।

এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু শুরুতেই লখনউ ব্যাটার মার্করাম ও মিচেল মার্শ যেভাবে ব্যাটিং করলেন তার প্রশংসা করতেই হবে। অর্ধ্বশতরান থেকে মাত্র ৩ রান দুরে মার্করাম ফিরে যেতেই ক্রিজে মার্শের সঙ্গে জুটি বাঁধেন পুরান। তারপরই ইডেনের ২২ গজে ঝড় উঠতে শুরু করে।

এই সময় নাইট বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকেন লখনউয়ের দুই ব্যাটার। দুজনেই দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এবং অর্ধ্বশত রান পূর্ণ করে শতরানের দিকে এগিয়ে নিয়ে যান। মার্শ ৪৮ বলে ৮১ এবং পুরান ৩৬ বলে ৮৭ রান করেন। মার্শ আউট হলেও পুরান অপরাজিত থেকে যান। এই দুজনের কাঁধে ভর করে নির্ধারিত ২০ ওভারে লখনউয়ের সংগ্রহ ২৩৮ রান।

জিততে হলে ২৩৯ রান করতে হবে। যা বিশাল একটা টার্গেটই বলা চলে। কাজেই সেইভাবে খেলা শুরু করেন নাইটরা। কিন্তু ডিকক বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না। তবে নাইটদের হয়ে দুরন্ত ব্যাটিং করলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নারিন করেন ১৩ বলে ৩০ রান। এঁদের পর নাইটদের হয়ে দলকে টানতে থাকেন  ভেঙ্কটেশ আইয়ার।

তবে তিনি আউট হয়ে যেতেই কার্যত আরও চাপে পড়ে যায় নাইট বাহিনী। এরপর অঙ্কৃশ থেকে আন্দ্রে রাসেল ব্যর্থ হতেই ম্যাচ হাতের বাইরে হয়ে যায় নাইটদের কাছে। শেষ বেলায় রিঙ্ক চেষ্টা করলেন, কিন্তু তাঁর কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ ৪ রানে ম্যাচ হেরে ইডেন ছাড়তে হল নাইটদের।