চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: গত কয়েকদিন আগেই আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিনেদিন জিদানের পুত্র লুকা। তাঁর সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছিল ফিফাও। এবার সেই লুকাকে আলজেরিয়া নিজেদের জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটি ম্যাচের জন্য মনোনীত করেছে।(Luca Zidane)
প্রসঙ্গত, লুকা এর আগে ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে খেললেও, জাতীয় সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ কখনও আসেনি তাঁর সামনে। এরপর ফ্রান্সের নাগরিকত্ব থাকলেও যেহেতু তাঁর বাবার জন্মসূত্রে আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, সে কারণে লুকাও আলজেরিয়ার নাগরিকত্ব পান।(Luca Zidane)
লুকার ফুটবল ক্যারিয়ার শুরু হয় রিয়ালের ফুটবল অ্যাকাডেমি থেকে। পরে সেখান থেকে রায়া ভালকানো সহ বিভিন্ন ক্লাব এমনকি স্পেনের দ্বিতীয় বিভাগের লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। উল্লেখ্য, আলজেরিয়া বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে আগামী ৯ অক্টোবর মুখোমুখি হবে সোমালিয়ার বিপক্ষে। তারপর ১৪ অক্টোবর ফের তারা মাঠে নামবে উগান্ডার বিপক্ষে।(Luca Zidane)
২০২৬-র বিশ্বকাপের কোয়ালিয়াফায়ার ম্যাচের গ্রুপে আলজেরিয়া রয়েছে গ্রুপ জি-তে। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দু নম্বরে রয়েছে উগান্ডা। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। এবার আলজেরিয়া যদি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তারা মোট চারবার খেলেছে। এর মধ্যে ২০১৬ সালেই তারা শেষ ষেলোয় খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল।