ad
ad

Breaking News

La Liga Thriller

La Liga Thriller: অ্যালভারেজের হ্যাটট্রিকে রুদ্ধশ্বাস জয় অ্যাটলেটিকো মাদ্রিদের

একটা সময়ে যখন ধরে নেওয়া হচ্ছিল যে ম্যাচ হারতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, ঠিক তখনই ম্যাজিক দেখান অ্যালভারেজ এবং পাল্টে দেন ম্যাচের চিত্র

La Liga Thriller: Álvarez Hat-Trick Seals 3-2 Win

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চলতি ‘লা লিগা’ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে এক রুদ্ধশ্বাস জয় পেল তারা। পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে আনল তারা রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে। ম্যাচের ফলাফল ৩-২। সৌজন্যে অ্যালভারেজের হ্যাটট্রিক। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়েছিল তারা। একটা সময়ে যখন ধরে নেওয়া হচ্ছিল যে ম্যাচ হারতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, ঠিক তখনই ম্যাজিক দেখান অ্যালভারেজ এবং পাল্টে দেন ম্যাচের চিত্র (La Liga Thriller)।

আরও পড়ুনঃ College Street: পুজোর মুখে বিপর্যয়, জলমগ্ন কলেজ স্ট্রিটে লক্ষাধিক টাকার বই নষ্ট!

বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে অ্যাটলেটিকো এবং ১৫ মিনিটের মাথায় তারা নিজেদের প্রথম গোল পায়। অ্যালভারেজের গোলে খাতা খোলার পাশাপাশি এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোলের জন্যও লাগাতার প্রয়াস করতে থাকে হোম টিম। কিন্তু কোনভাবেই ভাঙতে পারছিল না ভ্যালেকানোর ডিফেন্সকে। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরায় ভ্যালেকানো। গোলদাতা চাভারিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফলে (La Liga Thriller)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও অ্যাটাকিং ফুটবল চালু করে অ্যাটলেটিকো মাদ্রিদ। রক্ষণভাগের উপর ভর করে খেলা চালিয়ে যাচ্ছিল ভ্যালেকানো। তবে ৭৭ মিনিটে তারা সুযোগ কাজে লাগায়। গার্সিয়ার গোলে ২-১এ এগিয়ে যায় ভ্যালেকানো। যেভাবে তাদের ডিফেন্ডাররা অ্যাটলেটিকোর আক্রমণ ঠেকাচ্ছিলেন, তাতে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে শেষ পর্যন্ত এইভাবে খেলা চালিয়ে ম্যাচ নিজেদের নামে করবে তারা। কিন্তু কয়েক মিনিট পরই পাল্টে যায় চিত্র। ৮০ মিনিটে গোল করে ফের অ্যাটলেটিকোকে ম্যাচে ফিরিয়ে আনেন অ্যালভারেজ। এরপর আক্রমণ আরও বাড়িয়ে দেয় তারা এবং ৮৮ মিনিটে অ্যালভারেজ হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন ৩-২তে। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও আর কামব্যাক করতে সফল হয়নি ভ্যালেকানো। অবশেষে ৩-২ ফলাফলে স্টেডিয়াম হাসিমুখে ছাড়েন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলাররা (La Liga Thriller)।