Bangla Jago TV Desk : ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর এবার মেন্টর হিসেবে দলে ফিরলেন গৌতম গম্ভীর। কেকেআরের তরফে বুধবার এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। গম্ভীরের ফেরার খবরে উচ্ছ্বাসে ভাসছে কলকাতা। গম্ভীর নিজেও এই খবরে অত্যন্ত খুশি।
তিনি বলেন, “আমি খুব একটা আবেগী মানুষ নই। কিন্তু কেকেআরে ফিরে আসতে পেরে আমি সত্যিই আপ্লুত। যেখানে থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে এলাম। আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি অব জয়ে ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩। আমি কেকেআর।” কেকেআরের মালিক শাহরুখ খান বলেন, “গৌতম সবসময় আমাদের পরিবারের অঙ্গ ছিল। এবারে আমাদের ক্যাপ্টেন অন্য অবতারে ফিরছে। ও এবারে কেকেআরের মেন্টর। ওকে আমরা প্রচণ্ড মিস করেছি।”
গম্ভীরের নেতৃত্বে ২০১২ সালে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৪ সালেও তিনি দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। ২০১৭ সালে অবসর নেওয়ার পর তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। গম্ভীরের মেন্টর হিসেবে ফেরার খবরে কেকেআর সমর্থকেরা আশাবাদী। তারা মনে করছেন, গম্ভীরের নেতৃত্বে এবার আবারও ট্রফি জিততে পারবে কেকেআর।
FREE ACCESS