চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আগামী দিনে ভারতীয় ফুটবলে কোচের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে দীর্ঘদিন জল্পনা চলছে। ইতিমধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যেই তিনজন কোচের নাম বাছাই করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন জাতীয় কোচ স্টিফেন কনস্ট্যান্টটাইন, স্টিফেন টারকোভিচ এবং বর্তমানে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল। খুব শীঘ্রই মানানোর পরবর্তী ভারতীয় দলের কোচের পদে কে বসবেন তাঁর নামের পাশে শীলমোহর দিয়ে দেবেন ফেডারেশন কর্তারা (Khalid Jamil)।
তবে বিশ্বস্ত সূত্রের খবর, তালিকায় থাকা দুই বিদেশি কোচের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন দেশীয় কোচ খালিদ জামিল। ফেডারেশনের অন্দরমহলের এক সূত্রে জানা গিয়েছে, খালিদের জাতীয় দলের কোচের পদে আসীন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কেননা দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলে বিদেশি কোচ দায়িত্ব সামলেছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। উল্টে ফিফা তালিকাতেও অধঃপতন ঘটেছে সুনীল-সন্দেশদের (Khalid Jamil)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচের পর ভারতীয় ফুটবলে দীর্ঘদিন কাজ করা মানালোর হাতেও দায়িত্ব দিয়ে ভাল কিছুর আশায় স্বপ্ন দেখেছিলেন কর্তারা। কিন্তু তিনি ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছেন। এই অবস্থায় নতুন কোচের পদের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন। এবং মেন-ইন-ব্লুজদের কোচিং করাতেই দেশীয় কোচদের পাশাপাশি অনেক বিদেশি কোচ-ও আগ্রহ প্রকাশ করে তাঁদের বায়োডেটা জমা দিয়েছিলেন। কিন্তু ফেডারেশনের বিভিন্ন কমিটির বেশিরভাগ সদস্যই চেয়েছিলেন বিদেশি নয়, এবার দেশীয় কোচদের হাতেই ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব তুলে দিতে। কাজেই সে ক্ষেত্রে খালিদ জামিলের দিকেই পাল্লা ভারী। এখন দেখা যাক, শেষ পর্যন্ত খালিদের নামের পাশেই ফেডারেশন কর্তারা শীলমোহর দেন কি না, তা সময়ই বলবে (Khalid Jamil)।