ad
ad

Breaking News

Khalid Jamil

Khalid Jamil: ভারতীয় ফুটবল দলের দায়িত্বে খালিদ জামিল! এআইএফএফের বৈঠকে চূড়ান্ত সিলমোহর

মানোলো মার্কেজের জায়গায় ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল কোচ খালিদ।

Khalid Jamil Head Coach of Indian National Football Team

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ জল্পনার অবসান। ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন খালিদ জামিল। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর টেকনিক্যাল কমিটির বৈঠকে তাঁর নামেই সিলমোহর দেয়। মানোলো মার্কেজের জায়গায় ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল কোচ খালিদ।প্রাথমিকভাবে তিনজন কোচের নাম নিয়ে আলোচনা চলছিল। তারা হলেন খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন, এবং স্টেফান তারকোভিচ। তবে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাওয়ায়, ব্যয়বহুল বিদেশি কোচের পরিবর্তে দেশীয় কোচেই আস্থা রেখেছে ফেডারেশন। টেকনিক্যাল কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে খালিদের নামেই সম্মতি দেন (Khalid Jamil)।

আরও পড়ুন: Ganja Seizure: ৯৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, ফরাক্কায় পুলিশের বড় সাফল্য!

খালিদের কোচিং কেরিয়ার যথেষ্ট সমৃদ্ধ। আইজল এফসি-কে ২০১৬-১৭ মরসুমে ঐতিহাসিক আই লিগ জয়ের স্বাদ দিয়েছিলেন তিনি। এই জয়ই উত্তর-পূর্ব ভারতের ফুটবল ইতিহাসে বড় মাইলফলক হয়ে দাঁড়ায়। এর সুবাদে তিনি সৈয়দ আব্দুল রহিম সেরা কোচের পুরস্কারও লাভ করেন।তাঁর অধীনেই জামশেদপুর এফসি আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছয়। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন।যদিও ইস্টবেঙ্গলকে আই লিগ জেতাতে না পারলেও, সুপার কাপের ফাইনালে তুলেছিলেন দলকে। খ্যাতি অর্জন করেন লড়াকু ফুটবল কৌশল এবং সীমিত সম্পদে সেরা পারফরম্যান্স আদায় করে নেওয়ার জন্য। সেপ্টেম্বরে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। তাই আগেভাগে নতুন কোচ ঠিক করে, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে চায় ফেডারেশন (Khalid Jamil)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

খালিদ যেহেতু ভারতের ফুটবল মহলে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই তিনি ফুটবলারদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। এখন তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাঙাচোরা ভারতীয় দলকে ঘুরে দাঁড় করানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল এনে দেওয়া। দীর্ঘদিন ধরেই ফুটবল সমর্থকদের একটা বড় অংশ দাবি করে আসছিলেন খালিদ জামিলকে জাতীয় দলের কোচ করার। তাঁর নিখুঁত পরিকল্পনা, রক্ষণাত্মক কৌশলের দক্ষতা এবং খেলোয়াড়দের মধ্যে লড়াই করার মানসিকতা তৈরি করার ক্ষমতা তাঁকে দেশের অন্যতম সেরা কোচে পরিণত করেছে। এখন দেখার, জাতীয় দলের মঞ্চে খালিদ কতটা সফল হন, এবং সুনীল ছেত্রী-সহ তরুণ ফুটবলারদের দিয়ে ভারতীয় ফুটবলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। ভারতের কোচ হিসেবে তাঁর যাত্রা শুরু হল নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে (Khalid Jamil)।