ad
ad

Breaking News

Josh Inglis

Josh Inglis: রাসেলের শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিং ইংলিসের

ম্যাচের সেরা হয়ে ইংলিস দাবি করেন যে আগ্রাসী ক্রিকেট খেলাই এখন দলের ক্রিকেটারদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।

Josh Inglis Powers Australia to Victory in Sabina Park

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: রাসেলের বিদায়ী ম্যাচে সাবাইনা পার্কের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করল অস্ট্রেলিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। ৩৩ বলে ৭৮ রানের একটি মারকুটে ইনিংস খেলে তিনি দলকে ফিনিশ লাইন পার করান ক্যামেরণ গ্রিনকে সঙ্গে নিয়ে। এদিনের ম্যাচেও অর্ধশতরান করেছেন গ্রিন। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৩২ বলে ৫৬। ম্যাচের সেরা হয়ে ইংলিস দাবি করেন যে আগ্রাসী ক্রিকেট খেলাই এখন দলের ক্রিকেটারদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যদিও এর সঙ্গে এটাও দাবি করেন যে তিনি বিভিন্ন স্থানে ব্যাট করেছেন এবং তৃতীয় স্থানকে নিজের করে নিতে চাইছেন (Josh Inglis)।

সাবাইনা পার্কে ছিল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান চলে ওয়েস্ট ইন্ডিজ। ৫১ রানের একটি দারুণ ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। জবাবে ১৭৩ তাড়া করতে নেমে প্রথম কয়েকটি ওভারের দুটি উইকেট হারিয়ে ধীর গতিতেই রান করছিল অস্ট্রেলিয়া। তবে এরপর শুরু হয় ইংলিস ও গ্রিনের ঝড়ো ব্যাটিং। রীতিমতো হাবুডুবু খায় উইন্ডিজদের বোলিং বিভাগ। ১৬ ওভার শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া এবং ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজে আরো এগিয়ে যায়। এই মুহূর্তে ফলাফল ২-০ (Josh Inglis)।

আরও পড়ুন: Lionel Messi: ২০২৬ বিশ্বকাপের আগে ইউরোপে ফিরবেন মেসি? জল্পনা তুঙ্গে

এদিন দর্শকদের মন জিতেছে জশ ইংলিসের ব্যাটিং। ৩৩ বলে ৭৮ রান করে অপরাজিতা থাকেন তিনি, যার মধ্যে রয়েছে ৭টি চার এবং ৫টি ছয়। অর্থাৎ মোট ৫৮ রান আসে বল স্টেডিয়ামের বাইরে বার করানোতেই। তাঁর এই ইনিংস তাঁকে ম্যাচের সেরা পুরস্কার পাইয়ে দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস ও দলের পারফরম্যান্স প্রসঙ্গে বক্তব্য রাখেন ইংলিস (Josh Inglis)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

ইংলিস বলেন, “আমি মনে করি এটা আমাদের ছেলেদের স্বভাব। মিচ ও গ্রিনের মতো ক্রিকেটাররা বড় হিট নিতে পারেন, তবে আমার মতো ক্রিকেটার, এরিয়া খোঁজে রান করার জন্য। নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। বিভিন্ন পজিশনে ব্যাট করেছি এবং আশা করছি তিন নম্বরকে নিজের বানিয়ে নেব। এই তরুণ দল গত ১৮ মাস ধরে একে অপরের সঙ্গে রয়েছে এবং আনন্দ করছে যখন সিনিয়ররা টেস্ট খেলতে ব্যস্ত। আমরা মাঝের ওভারগুলি বেশ ভালোভাবেই সামলেছি এবং স্পিন ভালই খেলেছি (Josh Inglis)।”