ad
ad

Breaking News

Joe Root

অস্ট্রেলিয়ায় রুটের সেঞ্চুরি, হেডেনের বিতর্কে পড়ল পূর্ণচ্ছেদ

সেই যুদ্ধের মাঝেই ব্রিসবেনের গাব্বায় এক বিরল দৃশ্য- প্রতিপক্ষ ইংল্যান্ডের ব্যাটার জো রুটের সেঞ্চুরিতে খুশিতে আত্মহারা অস্ট্রেলিয়ানরাই।

Joe Root Hits First Ton in Australia, Ends Hayden’s Ashes Bet

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করেছেন জো রুট। ফলে অ্যাশেজের উত্তাপ কমিয়ে দিল রুটের ব্যাট।   রুটের শতরানে খুশিতে খুশিতে আত্মহারা অস্ট্রেলিয়ানরা । আর এই খুশিতে মাতোয়ারাদের মধ্যে অন্যতম হলেন ম্যাথু হেডেন। তবে কেবল খুশি নয়, রুটের সেঞ্চুরিতে স্বস্তির শ্বাস ফেলেছেন অজি প্রাক্তনী। এমনকি রুটকে ধন্যবাদও জানিয়েছেন হেডেনকন্যা গ্রেসও। তবে অ্যাশেজ মানেই দুই দেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর কথার লড়াই। সেই যুদ্ধের মাঝেই ব্রিসবেনের গাব্বায় এক বিরল দৃশ্য- প্রতিপক্ষ ইংল্যান্ডের ব্যাটার জো রুটের সেঞ্চুরিতে খুশিতে আত্মহারা অস্ট্রেলিয়ানরাই (Joe Root)।

ইংল্যান্ডের ইনিংস যখন মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে ধসে পড়ার মুখে, তখনই দুর্দান্ত ধৈর্য আর মনোসংযোগে দলকে উদ্ধার করেন জো রুট। জ্যাক ক্রলির সঙ্গে ১১৭ রানের জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন তিনি। শট বাছাই, টাইমিং, শান্ত স্নিগ্ধ ব্যাটিং- সব মিলিয়ে রুট ব্রিসবেনের গ্যালারিকে মুগ্ধ করেন। ৬৬তম ওভারে স্কট বোলান্ডকে বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছানোর মুহূর্তটি যেন অ্যাশেজের এক বিশেষ অধ্যায়। অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি, আর তা দেখেই কমেন্ট্রি বক্স থেকে লাফাতে লাফাতে বেরিয়ে আসেন সাবেক অজি ওপেনার ম্যাথু হেডেন।অ্যাশেজ শুরুর আগে হেডেন রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন। তাঁর সাহসী ঘোষণা— “রুট যদি অ্যাশেজে সেঞ্চুরি না করে, আমি MCG–র চারদিকে নগ্ন হয়ে হাঁটব (Joe Root)!”

এই মন্তব্য বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ‘সিরিয়াস’ হয়ে ওঠে যে হেডেনের মেয়ে গ্রেস হেডেন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রুটকে অনুরোধ করেন—“একটা সেঞ্চুরি করো রুট, দয়া করে আমাদের বাঁচাও!” রুট যেন সেই অনুরোধ রাখতেই নামেন। তিন অঙ্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গ্রেস ইনস্টাগ্রামে স্বস্তির নিঃশ্বাস ফেলে লেখেন—“তুমি সত্যিই আমাদের দৃশ্যদূষণ থেকে বাঁচালে— ধন্যবাদ!”

সেঞ্চুরি হতেই উত্তেজনা সামলাতে পারেননি হেডেন। হাসিমুখে বললেন—“অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি! অসাধারণ ইনিংস। সত্যি বলতে, আমার চেয়ে বেশি আর কেউ চায়নি সে সেঞ্চুরি করুক। ওকে মোটিভেট করতেই আমি ওই কথা বলেছিলাম। গর্বিত রুটকে নিয়ে!” তবে দিনশেষে অপরাজিত ১৩৫, পরে ইনিংস শেষ করেন ১৩৮ রানে*। তাঁর ব্যাটিংয়ের ওপর দাঁড়িয়েই ইংল্যান্ডের সংগ্রহ ৩৩৮ রান। রুটের ইনিংস শুধু স্কোরবোর্ডই বদলায়নি—অ্যাশেজের উত্তেজনাপূর্ণ নাটকের ভিতরে ঢেলে দিয়েছে এক ফোটা হাসি, মজা আর ইতিহাসের স্বাদ (Joe Root)।