চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ ভারত জিতে সিরিজ ড্র করে শেষ করলেও, সমালোচনা পিছু ছাড়ছে না দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। যেভাবে তিনি বেছে বেছে ম্যাচ খেলেছেন, তা অনেকেই ভালো চোখে নেননি। বলতে গেলে, কিছু প্রাক্তন তারকা এর নিন্দা করেছেন। তবে তাঁদের সম্পূর্ণ বিপরীত কথা বলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, তাঁকে যেন শীঘ্র অবসর নিতে বাধ্য না করা হয় (Jasprit Bumrah)।
আরও পড়ুনঃ Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ এক জওয়ান, আহত ২
ঘটনার সূত্রপাত গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে। সিরিজের অন্তিম ম্যাচে চোট পান বুমরাহ, যার ফলে তিনি খেলতে পারেননি গত চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও টিম ইন্ডিয়া তাঁকে ছাড়াই খেতাব নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়। পাশাপাশি, গত আইপিএলেও তিনি বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। হাতে-গোনা কয়েকটি ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল বল হাতে। তাও তেমন দাগ কাটতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনি সব ম্যাচ খেলেননি এই চোটের ফলে। তবে যেই তিনটি টেস্ট খেলেছিলেন, তার একটিতেও ভারত জয় পায়নি। বরং তাঁকে ছাড়াই শুভমান গিলরা জিতেছেন এবং সিরিজ ড্র করেছেন ২-২ ফলাফলে। এরপরই সমালোচনা চারিদিক থেকে ধেয়ে আসে বুমরাহের দিকে। কয়েকজন প্রাক্তন তারকার মতে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমনটা করা উচিত হয়নি (Jasprit Bumrah)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
এই পরিস্থিতিতে বুমরাহের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং বিশেষ বার্তা দেন। আকাশ চোপড়া বলেন, “বুমরাহের মতো বোলার হয়না। ওকে যেন দ্রুত অবসর নিতে বাধ্য না করা হয়। ও যতদিন খেলবে, ততদিন ভালো। আমার মনে হয়না ও খুব বেশি টেস্ট খেলবে, কিন্তু যতদিনই খেলুক না কেন, আমি বলবো ওকে ধরে রাখা উচিত। সত্যি বলতে আমার মনে হয় ও বেছে বেছে খেলবে। এটা ঠিক কি ভুল, এটা নৈতিক বা নীতিগত বিতর্ক নয়, আমি এটা মনে করি। যদি আপনার কাছে সেই মাপের একজন খেলোয়াড় থাকে, তাহলে খেলান যখন সে পারবে (Jasprit Bumrah)।”