ad
ad

Breaking News

IOC

ক্রিকেটের প্রসারের জন্য আইওসি প্রধানের সঙ্গে দেখা করলেন জয় শাহ

টমাস বাখের সঙ্গে জয় শাহের সাক্ষাতের খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আইসিসি

Jai Shah met the IOC chief for the promotion of cricket

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : আইসিসির সর্ব কনিষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে মাত্র একমাসের কিছু বেশি সময় হল তিনি দায়িত্ব নিয়েছেন। এরইমধ্যে ক্রিকেটকে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট জয় শাহ। মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের আসর বসবে ২০২৮ সালে। ক্রীড়া জগতের অন্যতম সেরা এই ইভেন্টে ১২৮ বছর পর ক্রিকেট খেলা অন্তর্ভূক্ত করা হয়েছে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের মঙ্গলবার সঙ্গে দেখা করলেন তিনি। টমাস বাখের সঙ্গে জয় শাহের সাক্ষাতের খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আইসিসি।

সুইজারল্যান্ডে বাখের সঙ্গে সাক্ষাতের করার পর জয় শাহ জানান, ‘ক্রিকেটের প্রসারের জন্য এই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা পরের অলিম্পিক গেমসের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার পথে এগোচ্ছি। ক্রিকেটকে সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। ক্রীড়াক্ষেত্রে অন্যতম সেরা ইভেন্ট হল অলিম্পক্স। ক্রীড়াক্ষেত্রের এই হাইভোল্টেজ ইভেন্টে ক্রিকেট যুক্ত হলে অবশ্যই বিশ্বের প্রতিটি দেশের মানুষের কাছে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে উঠবে। এই সুযোগটাই আমরা কিছুতেই হাতছাড়া করতে চাইছি না।’

[ আরও পড়ুনঃক্রিকেটের প্রসারের জন্য আইওসি প্রধানের সঙ্গে দেখা করলেন জয় শাহ] 

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের পর ২০৩২ সালে অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সেই কারণে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন জয় শাহ। সেখানে গিয়ে গিয়ে তিনি ব্রিসবেন অলিম্পক  কমিটির সিইও সিন্ডি হুকের সঙ্গে দখা করেছিলেন। কেননা ব্রিসবেনে যে অলিম্পক গেমস হবে সেখানেও ক্রিকেট থাকবে।

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের আগে ১৯০০ সালে অলিম্পক গেমসে মাত্র এক বারেরই জন্য স্থান পেয়েছিল ক্রিকেট। সেবার ইংল্যান্ড  ও ফ্রান্স যৌথভাবে এই মহারণের আয়োজন করেছিল। তারপর থেকে ২০২৪-র প্যারিস অলিম্পক গেমস অবধি আর কোনও অলিম্পক গেমসেই ক্রিকেট স্থান পায়নি। ফের ১২৮ বছর পর আবার অলিম্পক গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হতে চলেছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে।