চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে নজির গড়লেন ইয়োহান বেঞ্জামিন। অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের এই ফুটবলার গত বুধবার উয়েফা ইয়ুথ লিগে মাঠে নেমেছিলেন এনকে ব্র্যাভোর হয়ে। এই ম্যাচে স্লোভানিয়ার দলটির প্রতিপক্ষ ছিল পর্তুগালের দল পোর্তো এফসি। এবং ম্যাচে ৪-০ গোলে জয় পায় পর্তুগালের দলটি। বুধবারের ম্যাচে এনকে ব্র্যাভোর জার্সিতে প্রায় ৬৯ মিনিট মাঠে ছিলেন ভারতীয় ফুটবলার বেঞ্জামিন।
প্রসঙ্গত, বেঞ্জামিনের জন্ম হয় মহারাষ্ট্রে। ভারতীয় ফুটবলে তাঁর উত্থান হয় উত্তর-পূর্ব ভারতের অন্যতম দল লাজং। সেই দলের হয়ে বিভিন্ন বিভাগে খেলেছেন বেঞ্জামিন। তাঁর গোলের সংখ্যাও যথেষ্ট। এরপর বেঞ্জামিন সুযোগ পান ভারতের জার্সি গায়ে অনুর্ধ্ব-১৯ দলেও। এই টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচ খেলেছিল বেঞ্জামিন।
উল্লেখ্য, অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলার সময়ই স্লোভেনিয়ার দল এনকে ব্র্যাভোর ইউথ ডেভলপমেন্টে খেলার ডাক পান বেঞ্জামিন। এবং সেই প্রস্তাবে সাড়া দিয়েই অবশেষে ইউরোপের দেশে পাড়ি জমান তিনি। এই টুর্নামেন্টে এনকে ব্র্যাভোর হয়ে মাঠে নামার আগে বিভিন্ন টুর্নামেন্টে জার্সি গায়ে খেলে দুটি গোলও রয়েছে এই ভারতীয় ফুটবলারের।