ad
ad

Breaking News

Prafull Hingne

হাজার থেকে একলাফে লক্ষ! আইপিএলে এক ওভারেই সোশ্যাল মিডিয়া সুপারস্টার প্রফুল হিঞ্জে

মাঠের পারফরম্যান্স যেমন নজর কাড়ল, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তিনি হয়ে উঠলেন নতুন সেনসেশন

Prafull Hingne Becomes Overnight Star After Stunning

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মাত্র ছ’টি বল, আর তাতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রফুল হিঞ্জে। যে নামটা ম্যাচের আগে খুব কম মানুষই জানতেন, সেই প্রফুল এখন সবার মুখে মুখে। মাঠের পারফরম্যান্স যেমন নজর কাড়ল, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তিনি হয়ে উঠলেন নতুন সেনসেশন।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গেল প্রফুলকে। প্রথম বলেই কঠিন লেংথে বল ফেলে বিপজ্জনক ব্যাটার বৈভব সুর্যবংশীকে ক্যাচ আউট করেন তিনি। এরপর একই ওভারের মধ্যেই আরও দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে নিজের আগমনের বার্তা জোরালভাবে জানিয়ে দেন। এক ওভারে তিন উইকেট—অভিষেকের মতো মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! পরে প্রতিপক্ষ দলের অধিনায়ক রিয়ান পরাগকে আউট করে নিজের সাফল্যে আরও উজ্জ্বলতা যোগ করেন প্রফুল।

তবে আসল চমকটা দেখা গেল মাঠের বাইরেও। ম্যাচের আগে তাঁর সোশ্যাল মিডিয়া অনুসরণকারীর সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু এই দুরন্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা কয়েক ঘণ্টার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। হাজার থেকে লক্ষ—সংখ্যার এই বিস্ফোরণ যেন অবিশ্বাস্য। অল্প সময়ের মধ্যেই কয়েক লক্ষ মানুষ তাঁকে অনুসরণ করতে শুরু করেন। প্রতিটি ছবিতে উপচে পড়ছে ভালবাসা। নতুন পোস্ট হোক বা পুরনো ছবি— সবেতেই হাজার হাজার প্রতিক্রিয়া আর মন্তব্য। সমর্থকেরা যেন নতুন নায়ককে আবিষ্কার করে উচ্ছ্বাসে ভাসছেন। মাত্র এক ওভার, ছ’টি বল—এই সময়টুকুই যথেষ্ট ছিল প্রফুল হিঞ্জের জীবনের মোড় ঘোরানোর জন্য। ক্রিকেট আবারও প্রমাণ করল, সঠিক মুহূর্তে নিজের সেরাটা দিতে পারলেই ইতিহাস লেখা যায়।