ad
ad

Breaking News

IPL Auction

আইপিএল ২০২৬ নিলাম: ১৩৫৫ জনের লড়াই, জায়গা মাত্র ৭৭টি

জায়গা মাত্র ৭৭টি হওয়ায় গড়ে ১৮ জনে ১ জন সুযোগ পাবেন। ফলে ২ কোটি টাকার বেস প্রাইস থাকা মানেই দলে জায়গা নিশ্চিত নয়।

IPL Auction: 1355 Players Compete for Only 77 Spots

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ২০২৬ সালের আইপিএল নিলাম ঘিরে চরম উত্তেজনা। এবারের নিলামে জায়গা মাত্র ৭৭টি, কিন্তু নাম লিখিয়েছেন ১৩৫৫ জন ক্রিকেটার। ফলে প্রতিযোগিতা থাকবে ভয়ঙ্কর, বিশেষ করে যারা উচ্চ বেস প্রাইস নিয়ে নিলামে নামছেন তাদের জন্য (IPL Auction)।

সূত্র অনুযায়ী, কেকেআর যে কয়েকজন খেলোয়াড়কে সম্প্রতি ছেড়ে দিয়েছে, তাদের মধ্যেই একজন নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন। অর্থাৎ, তিনি নিলামের সবচেয়ে দামি ক্যাটাগরির তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় মোট রয়েছে প্রায় ৪৫–৪৬ জন আন্তর্জাতিক এবং ভারতীয় তারকা খেলোয়াড়। বিসিসিআই প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, এবারের নিলামে নাম লিখিয়েছেন প্রচুর আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতীয় ফার্স্ট-ক্লাস ও আইপিএলে অনভিষিক্ত খেলোয়াড় ও একাধিক তরুণ প্রতিভা। তবে জায়গা মাত্র ৭৭টি হওয়ায় গড়ে ১৮ জনে ১ জন সুযোগ পাবেন। ফলে ২ কোটি টাকার বেস প্রাইস থাকা মানেই দলে জায়গা নিশ্চিত নয় (IPL Auction)।

অন্যদিকে কেকেআর-ই নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে- প্রায় ৬৪.৩০ কোটি টাকা। তাই দলটি নিলামে বড়সড় বিড করতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষত অলরাউন্ডার বা পাওয়ার-হিটারদের জন্য কেকেআরের লড়াই তীব্র হতে পারে। ক্রিকেট মহলের মতে, ২ কোটি বেস প্রাইস রাখা ক্রিকেটারদের দামের লড়াই ৩ থেকে ৫ কোটির মধ্যেও উঠতে পারে, যদি দলগুলোর চাহিদা থাকে। আবার অতিরিক্ত প্রতিযোগিতার কারণে কেউ কেউ বেস প্রাইস কিংবা তার একটু ওপরে বিক্রি হতে পারেন (IPL Auction)।