Bangla Jago TV Desk : ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ মরশুমের আইএসএল। এদিকে মোহনবাগানের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন চোট আঘিতে জর্জরিত। হাঁটুর গুরুতর চোটে মরশুম শেষ হয়ে গেল তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানের। আইএসেলের মরশুমে যা ধাক্কার । শুধু তাই নয় , সে পথেই যেন রয়েছেন দিমিত্রি পেত্রাতোসও। সদ্য শেষ হওয়া কিংস কাপে ভারতের হয়ে ইরাকের বিরুদ্ধে খেলার সময়ে হাঁটুতে গুরুতর চোট পান আশিক কুরুনিয়ান। নিঃসন্দেহে এটা বড় ধাক্কা সবুজ মেরুন শিবিরের কাছে।
অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন দিমিত্রি। ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ রয়েছে মোহনবাগানের । সেই ম্যাচে পাওয়া যাবে না দিমিত্রি কে। পাওয়া যাবেনা আশিক কুরুনিয়ন কে। প্রথমে মনে করা হয়েছিল চোটের কারণে হয়তো কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আশিককে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পরে আসে আরও খারাপ খবর। কয়েক সপ্তাহ নয় কয়েক মাস ফিরতে পারবেননা মাঠে। এদিকে আনোয়ার-মনবীরের ও চোট রয়েছে। দিমিত্রিও যদি না ফেরে তাহলে চাপ আরও বাড়বে কোচ জুয়ান ফেরান্দোর।
মোহনবাগানের তরফে অবশ্য দাবি করেছেন প্রথম থেকেই আশিকের চোটকে গুরুত্ব দেননি। দিমিত্রিকে ছেড়ে জুয়ান ফেরান্দোকে নতুন করে ভাবতে হবে বলেই মনে করা হচ্ছে। চলতি বছরেই বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আশিক কুরুনিয়ান। এর আগে এএফসি কাপের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান আনোয়ার আলি। আপাতত বেশ কয়েকদিন মাঠের বাইরে বাগানের তারকা ডিফেন্ডার। আনোয়ারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা মোহনবাগানে।
FREE ACCESS