সংগৃহীত
Bangla Jago Desk: ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই দেশবাসী আলাদা উত্তেজনা অনুভব করে। সে ক্রিকেট ময়দান হোক বা রাজনৈতিক ক্ষেত্র। দুর্মুশ করতেই হবে পাকিস্তানকে এই বক্তব্য উঠে আসে গোটা দেশবাসীর মধ্য থেকে। আসন্ন ইমার্জিং এশিয়া কাপের ম্যাচের জন্য বিসিসিআই ঘোষণা করল দল। সেই দলকে নেতৃত্ব দেবে তিলক ভার্মা।
[ আরও পড়ুন: পুজোয় দেদার খাওয়া দাওয়া কারণে ওজন বেড়ে গিয়েছে? চটজলদি ওজন কমাতে চান, অবশ্যই খাবারের পাতে রাখুন এই জিনিস]
গোটা ম্যাচ টি হবে টোয়েন্টি ফরম্যাটের মতো। যা ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর থেকে। তবে, ভারতীয় দলকে ১৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করতে দেখা যাবে। টুর্নামেন্টে এটাই হবে পাকিস্তানের প্রথম ম্যাচ।
এদিকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে যাওয়া তিলক ভার্মার আন্তর্জাতিক ক্রিকেটে ৪ টি ওডিআই এবং ১৬ টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে৷ তার এই অভিজ্ঞতা গুলোয় কাজে লাগবে। তিলক ভার্মার ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক শর্মাকে। এছাড়াও রাহুল চাহার এমন একজন খেলোয়াড় হবেন যার আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকবে। ভারত ‘এ’ দলের সঙ্গে থাকলেও গ্রুপ ‘বি’-তে রয়েছে পাকিস্তান। ‘এ’ দলে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। এছাড়াও থাকছেন রাহুল চাহার।
[ আরও পড়ুন: Bangladesh: ৮৭ দিন পর মঙ্গলে চালু হচ্ছে বাংলাদেশের মিরপুর-১০ মেট্রো স্টেশান]
বিসিসিআই এর তরফ থেকে ভারতীয় ‘এ’ দলে রয়েছেন , তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিংহ (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিংহ, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান এবং রাসিক সালাম।