চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬ এএফসি এশিয়ান কাপের জন্য এখন থাইল্যান্ডের মাটিতে বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্যস্ত ভারতের প্রমীলা বাহিনী (India vs Iraq)। ইতিমধ্যেই দুরন্ত ছন্দে রয়েছে ক্রিস্পেন ছেত্রীর দল। পর পর দুটি ম্যাচেই তারা জয় হাসিল করে নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। এবং তৃতীয় স্থানে রয়েছে ইরাক। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে ভারত ম্যাচে ইরাকের সামনে জয় ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই।
[আরও পড়ুন: Kaliganj: “অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে”, কালীগঞ্জ কাণ্ডে মুখ খুললেন আলিফা]
ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় মহিলা দলের কোচ ক্রিস্পেন ছেত্রী বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে আমরা গ্রুপের শেষ ম্যাচ খেলব। তার আগে আমাদের ইরাকের বিপক্ষে মাঠে নামতে হবে। কাজেই এখন ইরাক ম্যাচ নিয়েই আমরা ভাবছি। গ্রুপের শীর্ষে থাকলেও, আমরা বুধবারের ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামব (India vs Iraq)।’
বুধবার ভারতের প্রতিপক্ষ ইরাক এই মুহূর্তে ফিফা ক্রম তালিকায় ইরাক আমাদের থেকে পিছিয়ে আছে ঠিক কথাই। কিন্তু মাঠে লড়াইটা অন্যরকম হয়। কাউকে কমজোর ভাবা উচিত নয়। আমার মনে হয়, তিমুর লেস্তে দলটা ইরাকের থেকে অনেক শক্তিশালী ছিল। তবে আগের ম্যাচের ভুলগুলি যাতে এই ম্যাচে না হয়, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে (India vs Iraq)।’