চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের গ্রুপ সি-র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে খালিদ জামিলের ভারতীয় দল। এই ম্যাচের জন্য শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন টিম-ইন্ডিয়ার প্রধান কোচ। ২৩ সদস্যের ভারতীয় দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশদ্ভুত ফুটবলার রিয়ান উইলিয়ামস।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরে কার্যত পরের রাউন্ডে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল সন্দেশ-আনোয়ারদের। কাজেই বাংলাদেশের বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচ খালিদের দলের কাছে নেহাতই নিয়মরক্ষার। কাজেই এখন থেকেই দলকে পরবর্তী টুর্নামেন্টের জন্য তৈরি রাখতে টাইগারদের বিপক্ষে ম্যাচে খালিদ যেমন সিনিয়রদের সুযোগ দিয়েছেন, ঠিক তেমনই দলে রয়েছেন বেশ কিছু নতুন মুখ-ও।
এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল
গোলরক্ষক- গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তেওয়ারি, সাহিল
ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউনাম, হামিংথামাউইয়া রালতে, জয় গুপ্তা, পরমভীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্ঘান।
মিডফিল্ডার-ব্রাইসন ফার্নান্ডেজ, লালরিমটুলুঙ্গা ফেনাই, ম্যাকারটন লুইস, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, সুরেশ সিং।
ফরোয়ার্ড- এডমুন্ড লালরিনডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং বিক্রম প্রতাপ সিং।