চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এশিয়ান মহিলা কোয়ালিফায়ারের ম্যাচে রবিবার বড় জয় পেল ভারতীয় দল। থাইল্যান্ডে আয়োজিত ২০২৬-র এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের প্রমীলা বাহিনী ৪-০ গোলে পরাজিত করে তিমুর লেস্তেকে। ভারতের হয়ে জোড়া গোল করেন মণীষা কল্যাণ(India Victory)। বাকি দুটি গোল করেন অঞ্জু তামাং ও সেরোটো। এই ম্যাচে জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষে রইল ভারত। দুটি ম্যাচে জয়ের সুবাদে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট।
[আরও পড়ুন: Tejashwi Yadav: তেজস্বীর জনসভায় ড্রোন বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন লালুপুত্র]
এদিনের ম্যাচে জোড়া গোল করে মণীষা বলেন, ‘দলের হয়ে জোড়া গোল করতে পেরে আমার দারুণ আনন্দ হচ্ছে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ৩ পয়েন্ট পেয়েছি এটাই বড় কথা(India Victory)।’ অন্য দিকে দলের কোচ ক্রিস্পেন ছেত্রী জানান, ‘মঙ্গোলিয়ার থেকে তিমুর লেস্তে অনেক শক্তিশালী প্রতিপক্ষ ছিল। সেই ম্যাচে জয় পাওয়াতে পরবর্তী ম্যাচের জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।’
লিঙ্ক:https://www.facebook.com/Banglajagotvofficial/
এই টুর্নামেন্টে ভারতের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে একটা ইরাক এবং অন্যটি থাইল্যান্ডের বিপক্ষে।(India Victory)প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে কেবলমাত্র গ্রুপ শীর্ষে থাকা দলগুলিই। এখন দেখার ভারত আগামী ২০২৬ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কি না।