চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: সিডনিতেও প্রথম ইনিংসে ধরাশায়ী হল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরা।
কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। যশস্বী থেকে শুরু করে ব্যর্থের তালিকায় নাম লেখালেন বিরাট কোহলি, কেএল রাহুলরা। এমনকি ব্যর্থ হলেন এই সিরিজে দূরন্ত খেলা নীতীশ রেড্ডিও।
তবুও কিছুটা লড়াই করলেন ঋষভ পন্থ। আর বাকিরা, আয়ারাম আর গয়ারাম। এই টেস্টে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন প্রসিদ্ধা কৃষ্ণা। রোহিত না খেলায় বুমরাকেই দেওয়া হয় অধিনায়কের আর্মব্যান্ড। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১৮৫ রান।