ad
ad

Breaking News

Women’s World Cup

মহিলা বিশ্বকাপে রবিবার কলম্বোয় ভারত-পাক ‘লড়াই’

ভারত-সহ এই চারটি দলই একটি করে ম্যাচ খেলে জয় পেলেও রান রেটের ভিত্তিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

india-pakistan-fight-in-colombo-on-sunday-in-womens-world-cup

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: সদ্য শেষ হওয়া হওয়া এশিয়া কাপের ট্রফি বিতর্কের রেশ এখনও শেষ হয়নি। এরই মাঝে আগামিকাল আরও একবার ফের পরস্পরের মুখোমুখি হবে এই উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এবার দুই দেশের লড়াই হবে মহিলা বিশ্বকাপের মঞ্চে।(Women’s World Cup)

ইতিমধ্যে ভারত তাদের প্রথম ম্যাচে গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে জয় তুলে নিয়েছে। কিন্তু পাকিস্তান তাদের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। কাজেই আজকের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই মুহূর্তে যে রবিবারের ম্যাচে বাজিমাত করতে পারবে সেই দলই পয়েন্ট টেবিলের আরও খানিকটা ওপরে উঠে আসতে পারবে।(Women’s World Cup) 

পাকিস্তান ম্যাচের আগে ভারত পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে রয়েছে। হরমনপ্রীত-রিচাদের আগে যে তিনটি দল রয়েছে, তারা হল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। ভারত-সহ এই চারটি দলই একটি করে ম্যাচ খেলে জয় পেলেও রান রেটের ভিত্তিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড।(Women’s World Cup) 

মহিলা বিশ্বকাপের মঞ্চে রবিবারের ম্যাচ আরও একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হল এখন অবধি ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তান মোট ১১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। অর্থ্যাৎ এখনও অবধি হরমনপ্রীতদের বিপক্ষে একটি ম্যাচেও জয় পায়নি পাক প্রমীলা বাহিনি।

প্রসঙ্গত, এই দুই দেশ একদিনের বিশ্বকাপের মঞ্চে শেষবার মুখোমুখি হয়েছিল আজ থেকে তিন বছর আগে। অর্থ্যাৎ ২০২২ সালে। সেবার ভারত ১০৭ রানে জয় হাসিল করেছিল। এখন দেখার চলতি বছরের বিশ্বকাপে হাইভোল্টেজ এই ম্যাচে শেষ পর্যন্ত কে বাজিমাত করে।