চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: সীমিত ওভারের ক্রিকেটে পর পর দু’দুটি যেমন প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি ও পরে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ দুটো হাইভোল্টেজ টুর্নামেন্টই ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। কিন্তু সীমত ওভারের ক্রিকেটেই নয়, টেস্ট ক্রিকেটেও যে গম্ভীর ব্রিগেড বর্তমানে অন্যতম সেরা দলগুলির মধ্যে অন্যতম, তার প্রমাণ শুক্রবার ঘরের মাঠে ভারতীয় ব্রিগেড করে দেখাল ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৪০ রানে পরাজিত করে।(India Test)
এই সিরিজের আগে গম্ভীর ব্রিগেড ইংল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই টেস্ট সিরিজ ২-২ভাবে শেষ করে টিম ইন্ডিয়া। কিন্তু ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে আহমেদাবাদের প্রথম টেস্টেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে দিল গম্ভীরের ছেলেরা। অবসর নেওয়ার কারণে জো রুট, বেন স্টোকসদের মত এই সিরিজেও মেন-ইন-ব্লুজদের খেলতে হবে বিরাট-রোহিতকে ছাড়াই। এছাড়া দলে ছিলেন না উইকেটরক্ষক কাম ব্যাটার ঋষভ পন্থও। পেস বোলিংয়ে অভিজ্ঞ বোলার বলতে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। স্পিনার হিসেবে ছিলেন জাড্ডু, কুলদীপ ও ওয়াশিংটন।(India Test)
ক্যারিবিয়ান দল এখন অতীতের ছায়ামাত্র। না আছে দলের ব্যাটিং বিভাগে শক্তি, না আছে বোলারদের মধ্যে সেই ক্ষিপ্রতা। ভাবতে অবাক লাগে, এই দেশের জার্সিতে একদিন বিশ্ব ক্রিকেটের মঞ্চে দাপিয়ে বেড়িয়েছিলেন কত নামকরা সব ক্রিকেটাররা। সেই তালিকা এখন ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। কাজেই ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে লড়াই করার ক্ষমতা এই ক্যারিবিয়ান দলের নেই, তার প্রমাণ পাওয়া গেল সিরিজের প্রথম টেস্টেই।(India Test)
প্রথমে ব্যাট করে হোপদের সংগ্রহ ছিল ১৪৬ রান। এই ইনিংসে তাদের সর্বোচ্চ ৩২ রান জাস্টিনের। বাকিদের মধ্যে হোপ ও ব্র্যান্ডন কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তাতে লাভের লাভ হল না। জবাবে ব্যাট করতে নেমে রাহুল, জাড্ডু, জুরেলের শতরানে ভর করে ভারত দ্বিতীয় দিনেই পাঁচ উইকেট চারশো রানের গণ্ডি পার করে দেয়। ভারতের সংগ্রহ ছিল ৪৪৮ রান। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে।
এরপর শনিবার তৃতীয় দিনের শুরুতেই নিজেদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া। এটাই হয়ত মাস্টার স্ট্রোক ছিল গম্ভীরের। কেননা গম্ভীর হয়ত ভালোই জানতেন এই রান তুলতে গিয়েও হোঁচট খাবেন ক্যারিবিয়ানরা। হলও ঠিক তাই। একে একে ভারতীয় বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমপর্ণ করলেন এক সময়ে ক্রিকেটের অন্যতম সেরা দলের বর্তমান ক্রিকেটাররা। আশা করা হয়েছিল হয়ত চা বিরতি অবধি ব্যাট হাতে নিজেদের বাঁচার লড়াই করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু না তার আর হল না, মধ্যাহ্নভোজের বিরতির অল্প কিছুক্ষণ পরেই অল-আউট হয়ে যান ক্যারিবিয়ানরা।
মেন-ইন-ব্লুজদের হয়ে বল হাতে দুই ইনিংসে সাতটি উইকেট ঝুলিতে পুড়লেন হায়দরাবাদি পেসার মহম্মদ সিরাজ। বুমরা নিলেন ৩টি উইকেট। কুলদীপ চারটি এবং ওয়াশিংটন ২টি উইকেট নিলেন। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা।