চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ধারে ও ভারে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া যেন এখন বিশ্ব ক্রিকেটের আঙিনায় এক অন্যতম সেরা দল। সে দলের বিপক্ষে বর্তমান ক্যারিবিয়ান ক্রিকেট দলের লড়াই করাটা অনেকটা বিনা অক্সিজেনে এভারেস্টে সামিটের মত। কেননা, এই দলে একমাত্র ক্রিকেটার হিসেবে যেটুকু পরিচিতি আছে, তা হল সাই হোপের। বাকিদের অনেকে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এখন অবধি সেভাবে নজর কাড়তে পারেননি তাঁরা।(India Cricket)
কাজেই এইরকম আনকোরা একটি দল নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করা এখন হারে হারে টের পাচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। প্রথম দিনে তাঁদের ইনিংসের পরিসমাপ্তি ঘটে ১৬৭ রানে। এরপর আহমেদাবাদের ২২ গজে এক দুরন্ত ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তিন ব্যাটার কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল। তিনজনের ব্যাট থেকেই এল দুরন্ত শতরান।
শুক্রবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। এদিন ম্যাচের শুরু থেকে ক্রিজে ছিলেন শুভমন ও রাহুল। ম্যাচের শুরু থেকে বেশ ভালোই রান উঠছিল এই জুটিতে। ৯৪ বলে অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে দেশের মাঠে নিজের প্রথম অর্ধ্বশতরানটি পূর্ণ করেন পঞ্জাব কা পুত্তর। তবে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না বর্তমান ক্রিকেট দুনিয়ার তরুণ তুর্কি শুভমন। চেসের বলে রিভার্স সুইপ করতে গিয়েই বিপদ ডাকলেন তিনি। স্লিপে ফিল্ডিং করা জাস্টিনের হাতে ধরা পড়ে থামতে হল ভারতীয় অধিনায়ককে।(India Cricket)
শুভমন ফিরে যেতেই ক্রিজে আসেন ধ্রুব জুরেল। পন্থ ইংল্যান্ড শিবিরে চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রথম একাদশে খেলার শিঁকে ছিড়েছে জুড়েলের। দেশের মাঠে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিলেন এই তরুণ উইকেটরক্ষক। রাহুলের সঙ্গে জুটিতে ভারতকে পৌঁছে দিলেন ২০০ রানের ঘরে। দলের ডবল সেঞ্চুরি হওয়ার পরই নিজের শতরান পূর্ণ করে ফেলেন এই দক্ষিণী ব্যাটার।
দেশের মাটিতে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে শেষ সেঞ্চুরি ছিল রাহুলের ব্যাটে। তারপর থেকে আর দেশের মাটিতে শতরানের দেখা মিলছিল না রাহুলের ব্যাট থেকে। অবশেষে সেই ক্ষরা মিটিয়ে ফেললেন রাহুল। তবে তাঁকে অপেক্ষা করতে হল দীর্ঘ ৮ বছর নয় মাসেরও বেশি সময়।
এরপর মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসতেই রাহুলকে ফিরিয়ে দিলেন ওয়ারিকেন। শুভমনের মত রাহুলকেও ধরা পড়তে হল সেই জাস্টিনের হাতেই। রাহুল ফিরে যেতেই জুরেলের সঙ্গে জুটি বাঁধতে ক্রিজে আগমন ঘটে অলরাউন্ডার জাদেজার। এর মাঝে অবশ্য নিজের অর্ধ্বশতরান পূর্ণ করে ফেলেন জুরেল। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গত দিতে থাকেন জাড্ডু-ও। ধীরে ধীরে এই জুটিতে ভর করে ভারত আরও ১০০ রান যোগ করে ফেলে। (India Cricket)
জুরেলও তাঁর ব্যাটিংয়ে ভর করে ধীরে ধীরে শতরানের দিকে এগিয়ে যেতে থাকেন। এবং রাহুলের মত তিনিও নিজের শতরানটি পূর্ণ করে ফেলেন। টেস্টে এটাই জুরেলের প্রথম সেঞ্চুরি। তাঁর সংগ্রহ ২১০ বল খেলে ১২৫ রান। এই শতরানের সঙ্গে সঙ্গেই তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক কাম ব্যাটার হিসেবে নিজের নাম তুলে ফেললেন জুরেল। তাঁর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই নজির রয়েছে প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার এবং এমএস ধোনির নাম। প্রথম জন সেঞ্চুরি করেছিলেন ১৯৬৭ সালে চেন্নাইতে, ২০১১ সালে ধোনি করেছিলেন ইডেনে এবং এবার জুরেল করলেন আহমেদাবাদে।
জুরেলের পর আরও এক ভারতীয় ব্যাটার শতরান পূর্ণ করেন, তিনি হলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ১৭৬ বলে জাদেজা করেন ১০৪ রান। তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন আর এক ব্যাটার ওয়াশিংটন সুন্দর। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান। ভারত এগিয়ে ২৮৬ রানে। এখন দেখা যাক তৃতীয় দিনে কত তাড়াতাড়ি বড় রান করে শুভমন ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।