চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেট দলের কোচের হটসিটে বসে দেশকে মাত্র ৩টি জয় এনে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তার মধ্যে দুটি টেস্ট আবার ঘরের মাঠে এবং একটি অস্ট্রেলিয়ায়। বর্তমানে টিম ইন্ডিয়া পাঁচ টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে ইংল্যান্ডের মাটিতে(India Cricket)। ইতিমধ্যে সেখানে প্রথম টেস্টেই হারতে হয়েছে ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সের পরই গৌতম গম্ভীরের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
[আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশি পাট পণ্যে স্থলপথে আমদানি নিষিদ্ধ করল ভারত]
গৌতমকে উদ্দেশ্য করে বার্তা দিয়ে আকাশ বলেন, ‘গৌতমকে দেখে বোঝাই যাচ্ছে গৌতি খুব চাপে রয়েছে। চাপে থাকাটাই স্বাভাবিক(India Cricket)। কেননা কোচ হিসেবে এখনও গৌতম সেইভাবে দলকে সাফল্য এনে দিতে পারেনি। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টের মধ্যে ইতিমধ্যে প্রথম টেস্টে হেরে বসে আছে ভারত। এবং এই সিরিজ-ও যদি ভারত জিততে না পারে, তাহলে ওর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।’
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
আকাশ আরও জানান, ‘নির্বাচকরা এবার দলের সাফল্য চাইবেন। কেননা গৌতমের মাথায় রাখা উচিত, ও যেভাবে চাইছে এবং যা যা চাইছে নির্বাচকরা কিন্তু সবই এনে দিচ্ছেন। কোনও কিছুতে মানা করছেন না। কাজেই আর কোনও অজুহাত তাঁরা শুনবেন বলে মনে হয় না। এবার তাঁরা গৌতমের কাছে একটা জিনিষই দাবি করবেন, সেটা হল সাফল্য(India Cricket)। আর কোনও কথাই নির্বাচকরা মানবেন না বলেই মনে হয়। এবং গৌতমের উচিত এবার দলকে অন্তত সাফল্য এনে দেওয়া। যা ওর জন্য আগামী দিনে ভাল হবে।’ প্রসঙ্গত, আগামী ২ জুলাই থেকে শুরু হবে বার্মিংহ্যামে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সিরিজ জিততে গেলে এই ম্যাচ মেন-ইন-ব্লুজদের কাছে অত্যন্ত জরুরি।