Bangla Jago TV Desk : হাতে আর সময় নেই। মাত্র কয়েক ঘণ্টার তফাৎ। আর তার পরেই হতে চলেছে জোরদার লড়াই। একেবারে বিশ্বকাপ জয়ের সুযোগ আসছে ভারতের সামনে। ১২ বছর পর টিম ইন্ডিয়া কি করবে সেদিকে নজর গোটা দেশের । সব কটি ম্যাচ জিতে দেড় মাসের দীর্ঘ যাত্রা এবার শেষ। ফাইনালের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে ওডিআই বিশ্বকাপ । এই উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা দেশ। কী হবে এবার? জানে না ভারতবাসী।
ফলাফল না জানলেও, ভারতে হয়ে ভারতের হয়ে গলা ফাটাতে রাজি ভারতবাসী। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে মোট ৪৭ টি ম্যাচের শেষে বাকিদের সব কটি দলকেই পেছনে ফেলে দিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এবার এই দুটি সেরা দল হতে চলেছে মুখোমুখি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে দীর্ঘদিনের অপেক্ষার পর তাকিয়ে রয়েছেন ভারতবাসী।
এদিনার এই খেলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বয়ং। এবার ভারত বিশ্বকাপ জিতলে সবমিলিয়ে তৃতীয়বার জেতা হবে ভারতের। আর যদি অস্ট্রেলিয়া যেতে তাহলে তাদের ষষ্ঠ বার। এর আগে মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সুতরাং দুই দল এর আগে বিশ্বকাপের স্বাদ পেয়েছে। তবে এই কথাটা ঠিক যে বিশ্বকাপের জগতে সফলতম দল হিসেবে অস্ট্রেলিয়া নিজের আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে। কিন্তু ভারত বিশ্বকাপের মাঠে বেশ পুরনো প্রতিদ্বন্দি। এবার শুধু এটাই দেখার যে টিম ইন্ডিয়া কিভাবে নিজেদের জয়ের মুকুট ছিনিয়ে আনে।
FREE ACCESS