চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় সংকটে পড়ল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণাধীন সম্প্রচার প্ল্যাটফর্ম জিও হটস্টার আইসিসিকে জানিয়ে দিয়েছে, তারা চার বছরের মিডিয়া রাইটস চুক্তি সম্পূর্ণ করতে পারবে না। ফলে আগামী বিশ্বকাপ টিভি কিংবা মোবাইলে কোথায় দেখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।সূত্রের খবর, ২০২৪ সালে জিওহটস্টারের সঙ্গে আইসিসির ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫–২৭ হাজার কোটি টাকা) মূল্যের চুক্তি হয়েছিল। এই চুক্তির মেয়াদ ছিল ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির দ্বিতীয় বছরেই বিপুল আর্থিক ক্ষতির কারণে সরে দাঁড়াতে চাইছে তারা। ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেলের মতো রিয়েল-মানি গেমিং ও ফ্যান্টাসি অ্যাপগুলি বাজার থেকে বেরিয়ে যাওয়ায় প্রায় ৮৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৭,০০০ কোটি টাকার বিজ্ঞাপনে ঘাটতি হয়েছে বলে জানা যাচ্ছে (JioHotstar)।
আরও পড়ুনঃ North India Cold Wave: লা নীনার প্রভাবে উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস
জিওহটস্টারের অডিটেড আর্থিক রিপোর্ট অনুযায়ী, স্পোর্টস কনটেন্ট সংক্রান্ত ক্ষতির অঙ্ক এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। গত অর্থবর্ষে ক্ষতির পরিমাণ ১২,৩১৯ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫,৭৬০ কোটি টাকায়। ফলে এত বড় আর্থিক দায় বহন করা তাদের পক্ষে সম্ভব নয় বলে আইসিসিকে জানানো হয়েছে।এই পরিস্থিতিতে নতুন সম্প্রচারকারী খুঁজতে তৎপর হয়েছে আইসিসি। ইতিমধ্যেই কথা হয়েছে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও-এর সঙ্গে। তবে বিপুল অঙ্কের বিনিয়োগের কারণে এখনই কেউ আগ্রহ দেখায়নি বলে খবর।আইসিসি এখন ২০২৬–২০২৯ সময়সীমার জন্য নতুন করে ভারতীয় উপমহাদেশের মিডিয়া রাইটস বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে, আগের ৩ বিলিয়ন ডলারের বদলে নতুন চুক্তির মূল্য প্রায় ২.৪ বিলিয়ন ডলারে নামাতে চাইছে তারা (JioHotstar)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট হওয়ার কথা। কিন্তু সম্প্রচারকারী সংস্থাকে নিয়ে এই টানাপোড়েন তৈরি হওয়ায়, বিশ্বকাপের সম্প্রচার সংক্রান্ত প্রস্তুতিও বড় সমস্যার মুখে পড়েছে।বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ব্রডকাস্টিং বাজার। কিন্তু ভারতীয় ক্রিকেটের বাজারে অতিরিক্ত বিনিয়োগ করতে তারা আগ্রহী নয় বলেই জানা গিয়েছে। ফলে জিওহটস্টারের এই সিদ্ধান্ত শুধুমাত্র আইসিসির নয়, গোটা ক্রিকেট অর্থনীতিকেই নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে (JioHotstar)।