ad
ad

Breaking News

hazelwoo

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

কিন্তু এরপরই গত বুধবার নিউ ক্যাশেলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামার পরই চোট অনুভূত হয় তাঁর।

hazelwood-injured-out-first-ashes-test-england

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আগামী শুক্রবার থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দলের অ্যাশেজ টেস্ট সিরিজ। হাইভোল্টেজ সেই সিরিজের আগে ফের দুঃসংবাদ অজি শিবিরে। প্যাট কামিন্স, শট অ্যাবটের পর এবার সেই তালিকায় নাম লেখালেন হ্যাজলউড। হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়ে অ্যাশেজের প্রথম টেস্ট থেকে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম সেরা বোলার হ্যাজলউড। অজি পেসারের প্রথম টেস্টে না খেলার খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড-ও।

প্রসঙ্গত, এই অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে অসাধারণ বোলিং করেছিলেন হ্যাজলউড। তারপর শেফিল্ড শিল্ডেও তাঁর স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এরপরই গত বুধবার নিউ ক্যাশেলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামার পরই চোট অনুভূত হয় তাঁর। এবং তারপরই মাঠ ছাড়েন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে এখন অবধি কামিন্স ও হ্যাজলউডকে ছাড়াই ঘরের মাঠে দুইবার অ্যাশেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। এদিকে হাইভোল্টেজ সিরিজ শুরু হওয়ার আগে শুধু অস্ট্রেলিয়াই নয়, ইংল্যান্ড শিবিরেও চোট থাবা বসিয়েছিল। সেই তালিকায় ছিলেন মার্ক উড। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, উড এখন পুরোপুরি সুস্থ আছেন। ফলে তাঁর খেলতে কোনও অসুবিধা নেই।