চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত সূচনা করেও বিতর্কের কেন্দ্রে ভারতের তরুণ পেসার হর্ষিত রানা। মাঠে তাঁর আগ্রাসী সেলিব্রেশন ঘিরে উত্তেজনা ছড়ায় ক্রিকেট মহলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই ঘটনাকে খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী বলে রায় দিয়েছে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে। এদিকে তখন ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে উত্তেজনায় টগবগ করছিল। ভারতের বোলাররা ধারাবাহিক চাপ তৈরি করছিলেন। সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রতিশ্রুতিমান তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে পেস ও আউট সুইংয়ে বোল্ড করেন হর্ষিত (Harshit Rana)।
আরও পড়ুনঃ হাই কোর্টের রায়ে প্রাথমিকে স্বস্তি, লক্ষ্য এবার SSC! সাংবাদিক বৈঠকে কী বললেন শিক্ষামন্ত্রী?
উইকেট পেয়েই উত্তেজনায় ফেটে পড়েন হর্ষিত রানা। কিন্তু সেই সেলিব্রেশনে তাঁর দেহভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং প্রতিপক্ষের দিকে ছুটে যাওয়ার মতো অঙ্গভঙ্গি ম্যাচ কর্মকর্তাদের মতে উস্কানিমূলক ছিল। অনেকেই মনে করেছেন, এটি ব্যাটারকে সরাসরি লক্ষ্য করে করা এক ধরনের উস্কানিমূলক আচরণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেলিব্রেশন গ্রহণযোগ্য হলেও, প্রতিপক্ষকে প্রকাশ্যে অপমান করার মতো আচরণ করা যাবে না — যা আইসিসির কঠোর নিয়মের মধ্যে পড়ে। এই ম্যাচ শেষ হওয়ার পরই অস্বাভাবিক সেলিব্রেশন নিয়ে রিপোর্ট জমা পড়ে ম্যাচ রেফারির কাছে। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, এই ধরণের আচরণের অর্থ — ‘কোনও খেলোয়াড়ের এমন উদযাপন যা প্রতিপক্ষকে উত্যক্ত বা অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।’ যদিও তদন্ত শেষে দেখা যায়, হর্ষিত ইচ্ছাকৃতভাবে ব্রেভিসকে লক্ষ্য করে তাঁর সামনে সেলিব্রেট করেছিলেন। যদিও পরিস্থিতি হাতের বাইরে যায়নি, তবু কোড ভাঙা হয়েছে বলেই বিবেচিত হয়। যার ফলস্বরূপ আইসিসি হর্ষিতকে দিয়েছে একটি অফিসিয়াল সতর্কবার্তা ও একটি ডিমেরিট পয়েন্ট। এই ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে নিষেধাজ্ঞা জারি হয়। তাই এই শাস্তি তুলনামূলক হালকা হলেও, ভবিষ্যতে একাধিকবার একই ভুল করলে বড় শাস্তির সম্ভাবনা রয়েছে (Harshit Rana)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
তবে এই ঘটনার পর হর্ষিত রানা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তে সম্মতিও জানিয়েছেন। ফলে আলাদা করে কোনও শুনানির প্রয়োজন হয়নি। কিন্তু তাঁর এই আচরণ দলীয় ব্যবস্থাপনা এবং সিনিয়র খেলোয়াড়দের নজরেও আসে। ফলে দলের ভেতর থেকেও তাঁকে সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে শিষ্টাচার ও সম্মানের জায়গা সবসময়ই আগে। হর্ষিত রানা সেই সীমার বাইরে পা ফেলেছিলেন বলে মনে করেছে আইসিসি। তাই শাস্তি কঠোর নয়, তবে সতর্কবার্তা হিসেবে যথেষ্ট বলে মনে করছে ভারতীয় ক্রিকেট মহল (Harshit Rana)।