ad
ad

Breaking News

Argentina

Argentina: জয় দিয়ে যাত্রা শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের পর কোন বড় প্রতিযোগিতায় ফের নামলেন মেসি । নামলেন কোপা আমেরিকায় । এরপর আর কোন বড় প্রতিযোগিতা তিনি  নামবেন কিনা তা স্পষ্ট নয়।

Argentina started the journey with victory

সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বকাপ জয়ের পর কোন বড় প্রতিযোগিতায় ফের নামলেন মেসি । নামলেন কোপা আমেরিকায় । এরপর আর কোন বড় প্রতিযোগিতা তিনি  নামবেন কিনা তা স্পষ্ট নয়। এ যাত্রায় জয় দিয়ে শুরু করলো তার টিম। কানাডার বিপক্ষে ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা নাগাদ খেলতে নেমেছিল মেসির আর্জেন্টিনা। ২-০ গোলে কানাডাকে হারায় আর্জেন্টিনা। তবে ভারতবাসীর একটাই  আক্ষেপ এই ম্যাচ তারা দেখতে পারেনি । এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করেছিল মেসির টিম । ম্যাচ জিতলেও বহু সুযোগ নষ্ট করেছে এদিন আর্জেন্টিনা।

[ আরও পড়ুন: Mamata Banerjee: প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, বিতর্কিত তিন ফৌজদারি আইনে স্থগিতাদেশ চান

মেসি নিজেও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। প্রথমার্ধ শেষ হয় গোলশূspotys ন্য অবস্থায় অর্থাৎ কানাডা আর্জেন্টিনা কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা গোলের দেখা পেলে ও কানাডা বলে দেখা পায়নি।

এরপর ২৬ জন চিলির বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। এদিন ৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। গোল করেন  আলভারেস।  তারপর ৮৮ মিনিটে যে গোল আসে সে গোলটি মেসির পাস থেকে নিয়ে করেন লাউতারো মার্তিনেস।অনেকেই মনে করছেন এটি আর্জেন্টিনার  জার্সিতে মেসির শেষ বড় কোন টুর্নামেন্ট খেলা। মেসির কথা অনুযায়ী সব দল ই  ভীষণ শক্তিশালী।  খুব বেশি ফারাক ও নেই দলগুলোর মধ্যে । মেসি পরবর্তী পরিকল্পনা ভুলে আপাতত কোপা আমেরিকা উপভোগ করতে চাইছেন।  নিজেকে উজার করে দিচ্ছেন মেসি ।