ad
ad

Breaking News

Fitness Scores

Fitness Scores: তাঁর ফিটেনস টেস্টের রিপোর্ট লন্ডন থেকে বিরাট আমাকে পাঠিয়েছিলেন : সুনীল

এই প্রসঙ্গে এক পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুনীল বলেন, ‘বিরাটের সুশৃঙ্খল প্রশংসা না করে উপায় নেই। সম্প্রতি লন্ডন থেকে বিরাট তাঁর ফিটনেস টেস্টের স্কোরগুলি আমাকে পাঠিয়েছিলেন। তবে তা তা কোন পরীক্ষার তা নির্দেশ করেননি। কিন্তু আমার মনে হয়েছে সেগুলি বিরাটের সাম্প্রতিক ফিটনেস টেস্টরই স্কোর।’

Fitness Scores: Kohli Sent Me His London Test Results

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব খেলোয়াড়কে তাঁদের ফিটনেস টেস্ট দেওয়ার নির্দেশ জারি করেছিল। কাজেই বোর্ডের সেই ফতোয়া মেনে বেঙ্গালুরুর স্পোর্টস অফ এক্সিলেন্সে ফিটনেস টেস্ট দিয়েছিলেন রোহিত শর্মা থেকে শুরু করে শুভমন গিল সহ প্রত্যেক ক্রিকেটার। কিন্তু বিরাট কোহলি সেই সময় লন্ডনে থাকায় তিনি আসতে পারেননি। তবে বিরাট বোর্ডের কাছে অনুমতি নিয়েছিলেন বিদেশ থেকেই তিনি ফিটনেস টেস্ট দেবেন। কিং কোহলির এই সিদ্ধান্তে এরপর শুরু তীব্র সমালোচনা। এরপরই বিরাটকে নিয়ে সেই আসরে নেমে পড়লেন ভারতীয় দলের অন্যতম সুপারস্টার সুনীল ছেত্রী। সুনীল বলেন, লন্ডন থেকে বিরাট আমাকে তাঁর ফিটনেস টেস্টের ফলাফল আমাকে পাঠিয়েছিলেন।

[আরও পড়ুনঃ বন্যায় ভয়াবহ পরিস্থিতি পাঞ্জাবে, শীঘ্রই পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী]

এই প্রসঙ্গে এক পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুনীল বলেন, ‘বিরাটের সুশৃঙ্খল প্রশংসা না করে উপায় নেই। সম্প্রতি লন্ডন থেকে বিরাট তাঁর ফিটনেস টেস্টের স্কোরগুলি আমাকে পাঠিয়েছিলেন। তবে তা তা কোন পরীক্ষার তা নির্দেশ করেননি। কিন্তু আমার মনে হয়েছে সেগুলি বিরাটের সাম্প্রতিক ফিটনেস টেস্টরই স্কোর।’

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

সুনীলের আরও সংযোজন, ‘বিরাট কোহলির মত ব্যক্তিদের সঙ্গে পরিচয় হওয়া খুবই দরকার। কেননা খারাপ সময়ে যখন আমরা হতাশা বা অলসতায় ডুবে থাকি, তখন মনে মনে ভাবি বিরাট এবং রোনাল্ডোর কথা। এবং তাঁদের দুজনের মত ফিট হতে চাই। কিন্তু সেটা মুখের কথা নয়, ওরা দুজন যেভাবে ফিটনেসটা এখন অবধি ধরে রেখেছে তা এক কথায় অবিশ্বাস্য।’