চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ফিফার নতুন র্যাখঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। দীর্ঘ ১১ বছর পর ফের বিশ্বের এক নম্বর ফুটবল দল হয়ে উঠল স্পেন। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় তারা সরিয়ে দিয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। লিয়োনেল মেসির দেশ নেমে গিয়েছে তিনে। ফ্রান্স দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ইংল্যান্ড রয়েছে আগের মতোই চারে।হ্যারি কেইনদের পয়েন্ট ১৮২০.৪৪ (FIFA Ranking)।
[আরও পড়ুন: বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ! অডিও-ভিসুয়াল মাধ্যমে নতুন ভাবনা স্কটিশ চার্চ-এর]
গত ২০২৩ সালের এপ্রিল থেকে ফিফা র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বর্তমান তাদের পয়েন্ট ১৮৭০.৩২। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ স্পেন ১৮৭৫.৩৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে। ২০১৪ সালের বিশ্বকাপের আগে ফিফা র্যাতঙ্কিংয়ে এক নম্বর দল ছিল স্প্যানিশরা। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সেই স্বাদ মিলছে লা রোহাদের। স্পেনের এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক ভালো পারফরম্যান্স। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বুলগেরিয়া ও তুরস্ককে হারিয়েছে তারা। তার আগে ইউরো কাপ জয়ের কৃতিত্বও রয়েছে লা রোহাদের ঝুলিতে (FIFA Ranking)।
প্রথম দশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্তুগালকে নিয়ে। তারা এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছে। অন্যদিকে বলিভিয়ার কাছে হেরে ছয়ে নেমে গিয়েছে ব্রাজিল। এছাড়া, ক্রোয়েশিয়া (নয়ে) এবং ইতালি (দশে) ফের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। তবে জার্মানি তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গিয়েছে।ভারতের ক্ষেত্রে নেমেছে র্যা ঙ্কিং। কাফা নেশনস কাপে তাজিকিস্তান ও ওমানকে হারালেও ফিফা র্যারঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১৩৪ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীহীন ভারতীয় দল। তাদের জায়গা নিয়েছে কঙ্গো।এদিকে, ফুটবলকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।
FB POST: https://www.facebook.com/share/r/1RyZMuB2wQ/
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন, যদি ইজরায়েল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে, তবে স্পেন প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে। তাঁর অভিযোগ, গাজার মানুষের উপর ইজরায়েলের আচরণ অগ্রহণযোগ্য। রাশিয়ার মতোই ইজরায়েলকেও সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি (FIFA Ranking)।