ad
ad

Breaking News

Anwar Ali

Anwar Ali Ban: নির্বাসিত আনোয়ার আলী, গুনতে হবে বিরাট অঙ্কের জরিমানাও

প্রায় এক দেড় মাসের টানা পোড়েন অবশেষে থামল

Exiled Anwar Ali, will also have to pay a huge fine

সংগৃহীত

Bangla Jago Desk: প্রায় এক দেড় মাসের টানা পোড়েন অবশেষে থামল। আনোয়ার আলীকে নির্বাসিত করল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। চার মাসের জন্য নিষিদ্ধ করা হল আনোয়ার আলীকে। শাস্তির মুখে ইষ্টবেঙ্গল এবং দিল্লি এফসি। আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে না এই দুটি ক্লাব। পাশাপাশি মোহনবাগানকে প্রায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

[আরও পড়ুন: শিল্প সাধনায় মগ্ন দাসপুরের বিকাশ,মধুর সুরে মোহিত করছেন শ্রোতাদের]

এই ক্ষতিপূরণ আনোয়ার আলী এবং ইষ্টবেঙ্গল সহ দিল্লি এফসিকেও দিতে হবে। ২০২৩ সালে দিল্লি এফসি থেকে লোনে যোগ দেন আনোয়ার আলী। গত আগস্টে মোহনবাগানের সঙ্গে বেআইনিভাবে লোন চুক্তি বাতিল করে লাল-হলুদে সই করেছিলেন আনোয়ার। তারপর ফেডারেশনে আবেদন করে মোহনবাগান। এমনকী দুই পক্ষ অর্থাৎ আনোয়ার আলী এবং মোহনবাগানের সঙ্গে বৈঠক করা হয়। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়ে দেয়, আনোয়ার আলী পঞ্জাবের ফুটবলার থাকা অবস্থায় যে প্রক্রিয়ায় মোহনবাগানের সঙ্গে হওয়া লোন চুক্তি ভেঙেছেন, তা সম্পূর্ণ অনৈতিক।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরে কমছে বিজ্ঞান পড়ুয়ার সংখ্যা, রাজ্যের শিক্ষার প্রগতিতে অশনি সংকেত]

এই নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হল ইস্টবেঙ্গলকে, প্রথমত ট্রান্সফার ব্যান এবং দ্বিতীয়ত ক্ষতিপূরণ এর পাশাপাশি আবার দলের প্রধান ডিফেন্ডারকেও আগামী চার মাসের জন্য পাবে না লাল-হলুদ। ইস্টবেঙ্গল হয়তো পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে পারে। তবে ফেডারেশনে আবেদন করা হবে নাকি আদালতে সরাসরি আইনি লড়াই করবেন, সেই নিয়ে ভাবনাচিন্তা করছে ইস্টবেঙ্গল কর্তারা।