ad
ad

Breaking News

Erling Haaland

‘গোল করার ক্ষমতা ঈশ্বরের উপহার’, মন্তব্য হালান্ডের

পুরো ম্যাচে তাঁর উপস্থিতি যতটা না ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সুযোগের ব্যবহার।

erling-haaland-norway-brazil-world-cup

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রথম ৭৮ মিনিট নীরব ছিল আর্লিং হালান্ডের জন্য। ব্রাজিলের বিপক্ষে তাঁকে প্রায় অদৃশ্য মনে হচ্ছিল। কিন্তু ফুটবলে তাঁর শক্তি পুরো ম্যাচ নয়, বরং কিছু নির্দিষ্ট মুহূর্ত। সেই মুহূর্তই আসে ৭৯ মিনিটে, যখন শেলদেরুপের ক্রসে মাগালাইসকে হারিয়ে হেডে গোল করেন তিনি। এই গোল নরওয়েকে এগিয়ে দেয় এবং ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। এরপর ৯০ মিনিটে আবারও দেখা যায় হলান্ড ম্যাজিক। বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ একেবারে শেষ করে দেন তিনি। এই দুই গোলেই নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

পুরো ম্যাচে তাঁর উপস্থিতি যতটা না ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সুযোগের ব্যবহার। কারণ তিনি খুব অল্প সুযোগেই ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ম্যাচ শেষে হালান্ড বলেন, গোল করার এই ক্ষমতা তাঁর কাছে সৃষ্টিকর্তার উপহার। তিনি জানান, তিনি নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না কীভাবে বল জালে যায়, তবে তিনি সবসময় প্রস্তুত থাকেন সুযোগের অপেক্ষায়।

চলতি বিশ্বকাপে তিনি এখন সাত গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি, এমবাপের সঙ্গে শীর্ষে আছেন। চার ম্যাচে তিনবার করেছেন জোড়া গোল, অন্য ম্যাচে একবার।

হালান্ড ম্যাচ শেষে বলেন, পোস্ট ঘেঁষে গোল হওয়ার মুহূর্তগুলো তাঁর কাছে অবিশ্বাস্য লাগে এবং এগুলিকে তিনি উপহার হিসাবেই দেখেন। ব্রাজিলের বিপক্ষে এই জয়কে তিনি নরওয়ের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি বলে উল্লেখ করেন। তাঁর বিশ্বাস, এই জয় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং নরওয়ের ফুটবলে নতুন যুগের সূচনা করবে।