ad
ad

Breaking News

Jay Gupta

Jay Gupta: ইস্টবেঙ্গলে প্রায় নিশ্চিত জয় গুপ্তা

গোয়ার এই ভারতীয় ডিফেন্ডারকে দলে পেতে অনেকদিন আগে থেকেই ঝাঁপিয়েছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

east bengal signs jay gupta transfer deal

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: চলতি মরসুমের দলবদলে আসরে আরও একটি চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এবার লাল-হলুদের জালে ধরা দিতে চলেছেন এফসি গোয়ার ডিফেন্ডার জয় গুপ্তা। গোয়ার এই ভারতীয় ডিফেন্ডারকে দলে পেতে অনেকদিন আগে থেকেই ঝাঁপিয়েছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। অবশেষে তাঁদের সেই চেষ্টা সফল হতে চলেছে। যেহেতু জয় গুপ্তার (Jay Gupta) সঙ্গে এফসি গোয়ার চুক্তি রয়েছে, তাই ট্রান্সফার ফিজ দিয়েই জয়কে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল।

[আরও পড়ুনঃ Kamakhya temple: অম্বুবাচীর সঙ্গে কীভাবে জড়িত অসমের কামাখ্যা  মন্দির?  ]

বিশেষ সূ্ত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জয় গুপ্তার কাছে চুক্তিপত্র পাঠিয়েও দিয়েছেন কর্তারা। খুব শীঘ্রই হয়ত সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে দেবেন এই ভারতীয় ডিফেন্ডার। জানা গিয়েছে, জয় গুপ্তার সঙ্গে ৩ বছরের চুক্তি সারতে চলেছে ইস্টবেঙ্গল।(Jay Gupta)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

প্রসঙ্গত, গত আইএসএল-এর আসরে ভাল দল গড়েও রক্ষণভাগের খেলোয়াড়দের অদূরদর্শিতাতেই ডুবতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তার ফলে চলতি বছরে সেই ভুল আর করতে নারাজ দলের কর্তারা। তাই এবার মরসুম শুরুর আগে থেকেই জয় গুপ্তাকে নিজেদের দলে টানতে অল-আউট ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। তবে জয় গুপ্তার মত ভারতীয় ডিফেন্ডারকে দলে পেলে লাল-হলুদের রক্ষণভাগ যে অনেকটাই শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।