ad
ad

Breaking News

East Bengal

পল্টু দাসের ২৪ তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ ইস্টবেঙ্গলের

অনুষ্ঠান মঞ্চ থেকে ইস্টবেঙ্গল ক্লাব ও পল্টু দাসের স্মৃতিচারণ করতে গিয়ে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, ‘আমার খেলোয়াড় জীবনে আমি দেখেছি কিভাবে কষ্ট করে পল্টু দা ক্লাব চালাতেন।

East Bengal remembers Paltu Das' 24th death anniversary with respect

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: ২০০১ সালের ২২ মার্চ প্রয়াত হয়েছিলেন ইস্টবেঙ্গলের তৎকালীন সচিব দীপক (পল্টু দাস)। সাতের দশকে ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারী ছিলেন প্রয়াত সচিব। তাঁর মৃত্যুর পর প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে লেসলি ক্লডিয়াস স্মরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি। চলতি বছরও তার ব্যতিক্রম হল না।

শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রয়াত সচিবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর নামাঙ্কিত ‘দীপক জ্যোতি’ সম্মানে ভূষিত করা হল ক্লাবের প্রাক্তন দুই ফুটবলার বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়নকে। একই সঙ্গে এই সম্মানে ভূষিত করা হয় কলকাতা ময়দানের অন্যতম কোচ রঘু নন্দী, প্রাক্তন ক্রিকেটার প্রণব নন্দীকে।

এঁদের পাশাপাশি লাল-হলুদ কর্তারা সম্মান জানালেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের। এই তালিকায় রয়েছেন প্রবাদ প্রতীম নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, প্রখ্যাত প্রাক্তন আইনজীবী অনিন্দ্য কুমার মিত্র, ব্যবসায়ী কমল কুমার দুগ্গর, মায়াঙ্ক জালান ও চিকিৎসক শিবাজী বসুকে।

শনিবার দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শম্পা কুণ্ডু। তারপরই বক্তব্য রাখেন ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মুরলীলাল লোহিয়া।

এই মঞ্চ থেকেই লাল-হলুদের প্রেসিডেন্ট ঘোষণা করেন আগামী বছর তারা আইএসএল-খেতাব জয় করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। এছাড়া প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, রণদেব বসু, প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, অমিতাভ চন্দ, আলভিটো ডি-কুনহা, রহিম নবী, মাধব দাস, ষষ্ঠী দুলেরা।

[আরও পড়ুন: বেলগাছিয়ায় জলকষ্ট অব্যাহত, বন্ধ বিদ্যুৎ পরিষেবা, পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়]

অনুষ্ঠান মঞ্চ থেকে ইস্টবেঙ্গল ক্লাব ও পল্টু দাসের স্মৃতিচারণ করতে গিয়ে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, ‘আমার খেলোয়াড় জীবনে আমি দেখেছি কিভাবে কষ্ট করে পল্টু দা ক্লাব চালাতেন। কর্পোরেট জগত এত বড় ছিল না। তবুও আমরা ক্লাবের জার্সিতে লড়াই করেছি।

পল্টু দা দীর্ঘ ২০ বছর ক্লাবটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তার জন্য পল্টু দাকে স্যালুট করতেই হবে। আমি বিশ্বাস করি খারাপ সময় কাটিয়ে ইস্টবেঙ্গল আবার স্বমহিমায় ফিরে আসবে। কেননা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যে সমস্ত ফুটবলাররা খেলেন, তাঁরা সবাই সেরা ফুটবলার।’

ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে এইরকম সম্মনানা পেয়ে অভিভূত দীপক জ্যোতি সম্মানে ভূষিত বিশিষ্ট জনেরা। প্রত্যেকেই ক্লাবের এই রকম অনুষ্ঠানের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।