ad
ad

Breaking News

East Bengal FC

East Bengal FC: বিদেশিদের সঙ্গে চুক্তি নিয়ে নয়া সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

গত মরসুমে একাধিক বিদেশির সঙ্গে লম্বা মেয়াদের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল।

east bengal fc 2025 squad planning transfer update

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:গত মরসুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেক বেশি সতর্কভাবে দল গঠনের পথে হাঁটছে ইস্টবেঙ্গল ক্লাব ( East Bengal FC)। বিশেষ করে বিদেশি ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে আগের মতো উদার মনোভাব দেখাতে নারাজ লাল-হলুদ শিবির। গত মরসুমে একাধিক বিদেশির সঙ্গে লম্বা মেয়াদের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, সল ক্রেসপো, হিজাজি মাহের এবং মাদিহ তালালের সঙ্গে বহু বছরের চুক্তি করেছিল ক্লাব। এখন তাঁদের মধ্যে কাউকে ছাড়ার সিদ্ধান্ত নিলে ক্লাবকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। সেই ঝুঁকি আর নিতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

[আরও পড়ুনঃ Hair Care: বর্ষায় পুরুষরা কীভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন?]

বর্তমানে তিনজন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চলছে ক্লাবের। এদের মধ্যে রয়েছেন একজন স্প্যানিশ এবং একজন তিউনিশিয়ান ফরোয়ার্ড। তবে সমস্যা একটাই — প্রত্যেকেই চাচ্ছেন একাধিক বছরের চুক্তি। ইস্টবেঙ্গল তা করতে রাজি নয়। জানা গিয়েছে, সার্বিয়ার সেন্টার ব্যাক ইভান মিলাদিনোভিচের সঙ্গে ফের কথা শুরু হয়েছে। ফুটবলার দু’বছরের চুক্তি চাইছেন, কিন্তু ক্লাব তাঁকে অফার করেছে এক বছরের জন্যই।অন্যদিকে দেশীয় ফুটবলারদের দিকেও নজর ইস্টবেঙ্গলের। ফ্রাঙ্কি বুয়াম, ভিন্সি ব্যারেটোর মতো ফুটবলারদের সঙ্গে কথা চলছে। বলা বাহুল্য, ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল কিংবা সুপার কাপ— কোথাও সাফল্য না পাওয়ায় এই মরসুমে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে অস্কার ব্রুজোর দল। ( East Bengal FC)

লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial/ 

উল্লেখ্য, বুধবার থেকে রিজার্ভ দলের অনুশীলন স্থানান্তরিত করা হয়েছে হাওড়া স্টেডিয়াম থেকে সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে। রিজার্ভ দলের দায়িত্ব নিয়েছেন কোচ বিনো জর্জ। কলকাতা লিগে সিনিয়র দলের দুই ফুটবলার ডেভিড ও বিষ্ণুকে খেলাতে পারে ক্লাব। প্রথম পছন্দ মেহতাব সিং এবং অভিষেক সিংকে শেষ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা নেই ইস্টবেঙ্গলের। তাঁরা সম্ভবত যোগ দিচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টে। অন্যদিকে, পুনে সিটি এফসি-র প্রাক্তনী, বিদেশে খেলার অভিজ্ঞতা-সহ জয় গুপ্তাকে নিয়ে আলোচনার কেন্দ্রে ইস্টবেঙ্গল ( East Bengal FC)। পর্তুগাল ও স্পেনের ক্লাবে খেলা এই লেফট ব্যাক এবার লাল-হলুদ জার্সিতে নামেন কি না, সেটাই দেখার। তবে ইস্টবেঙ্গল এবার দল গঠনে অনেক বেশি বাস্তববাদী। দীর্ঘমেয়াদি চুক্তির ঝুঁকি কমাতে চাইছে তারা। ব্যর্থতার পথ ভুলে সাফল্যের ট্র্যাকে ফিরতে মরিয়া ক্লাব। এখন দেখার, নতুন পরিকল্পনায় কতটা সফল হয় ব্রুজোর বাহিনী।