ad
ad

Breaking News

East Bengal

ভারতীয় ফুটবলে মহাবিপ্লব! ১০ দিনে ২ বার ভারতসেরা ইস্টবেঙ্গল, ভাঙল এক শতাব্দীর সমস্ত রেকর্ড

ভারতীয় ফুটবলে মহাবিপ্লব! একই মরশুমে ভারতসেরা ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল। এবার এশিয়ার মাটিতে তেরঙ্গার প্রতিনিধি হয়ে নামবেন রশিদ-ফাজিলারা।

East Bengal men and women football teams Indian champions

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ভারত জয়ের পালা সাঙ্গ, এবার লাল-হলুদ মশাল জ্বলবে আন্তর্জাতিক এশীয় ময়দানে। পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই এশিয়ার সেরা টুর্নামেন্টগুলিতে তেরঙ্গার একমাত্র প্রতিনিধি হিসেবে নামছে ইস্টবেঙ্গল। পুরুষদের দল নতুন আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের দ্বিতীয় সারির মেগা টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (ACL 2)-তে খেলার ছাড়পত্র পেয়েছে। গত মরশুমে সুপার কাপ জিতে চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও তুর্কমেনিস্তানের আর্কাদাগ এফসির কাছে হারতে হয়েছিল। এবার যেহেতু আইএসএলের ফর্ম্যাট কিছুটা ছোট ছিল, তাই কোয়ালিফায়ার বা প্লে-অফ ম্যাচ খেলে মূল পর্বে জায়গা পাকা করতে হবে অস্কার ব্রুজোর ছেলেদের।

মেয়েদের দাপটে কাঁপছে এশিয়া মহাদেশ

পুরুষদের পাশাপাশি ইস্টবেঙ্গলের মহিলা দলও সর্বভারতীয় ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। গতবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ইন্ডিয়ান ওমেন্স লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়েছে সুলাঞ্জনা রাউল, সঙ্গীতা বাসফোরদের দল। গত মরশুমেও কোয়ালিফায়ার বাধা টপকে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইতিহাস গড়েছিলেন ভারতের এই মেয়েরা।

যদিও শেষ আটে পৌঁছানোর মুখে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হেরে ফাজিলাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার জোড়া ট্রফির আত্মবিশ্বাস বুক পকেটে নিয়ে নতুন মরশুমে এশিয়ার ট্রফি ছিনিয়ে নিতে মরিয়া দুই দলই। ময়দানের ওয়াকিবহাল মহলের মতে, মাঠের প্রতিকূল পরিবেশ ও বিদেশের মাটিতে গিয়ে লাল-হলুদ মশালকে বিশ্বমানের করে তোলার এই সুবর্ণ সুযোগ ফাজিলা-রশিদরা কোনওভাবেই হাতছাড়া করতে চাইবেন না।