ad
ad

Breaking News

Dream11

কেন্দ্রর নয়া নীতিতে বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন! ড্রিম ১১-র কি শাস্তি হবে?

প্রশ্ন হচ্ছে, যেহেতু চুক্তির আগেই ড্রিম-১১ বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে, সে কারণে কি বিসিসিআই তাদেরকে জরিমানা করবে?

Dream11 Ends BCCI Sponsorship After New Gaming Bill

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ হয়েছে। এর ফলে টিম ইন্ডিয়ার বর্তমান দুই স্পনসর ড্রিম-১১ (Dream11) এবং মাই ১১ ফ্র্যাঞ্চাইজিগুলি সরে যেতে বাধ্য হয়েছে। এবং তারা ইতিমধ্যেই নাকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-র সঙ্গে ৩৫৮ কোটি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন হচ্ছে, যেহেতু চুক্তির আগেই ড্রিম-১১ বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে, সে কারণে কি বিসিসিআই তাদেরকে জরিমানা করবে?

একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ড্রিম-১১ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিভঙ্গ করলেও তাদের জরিমানা করতে পারবে না। কারণ, তাদের সঙ্গে বিসিসিআই-র যে বিশাল পরিমাণ চুক্তি হয়েছে, তা একটি বিশেষ শর্ত মেনেই। সেই চুক্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনও কারণে কেন্দ্রীয় সরকারের আইনের ফলে কোম্পানির মূল ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়, তাহলে চুক্তি থাকা সত্ত্বেও ওই কোম্পানি বোর্ডকে কোনও ক্ষতিপূরণ দেবে না।

কেননা  ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোনওরকমভাবে অনলাইন অ্যাপ থেকে রোজগার করা টাকা এবং ওই ধরনের অ্যাপে অর্থ বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ড্রিম-১১ এবং মাই-১১ ফ্র্যাঞ্চাইজিগুলি।

প্রসঙ্গত, ড্রিম-১১ শুধু ভারতীয় ক্রিকেট দলের স্পনসরই নয়, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরারা। এর পাশাপাশি ফ্যান্টাসি পার্টনার হিসেবে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ এবং অফিশিয়াল পার্টনার হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট লিগেরও স্পনসর তারা। ফলে কেন্দ্রীয় সরকারের আইনে এই দুই সংস্থা যে গভীর চাপের মধ্যে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: Mbappe: এমবাপে-ভিনিসিয়াস যুগলবন্দিতেই জয় পেল রিয়াল]

এদিকে বিশেষ সূ্ত্র মারফত জানা গিয়েছে, ড্রিম ১১-র (Dream11) এক কর্তা ইতিমধ্যে বিসিসিআই দফতরে এসে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছেন তারা আর ভারতীয় দলের স্পনসর হিসেবে থাকতে পারবে না। ফলে আসন্ন এশিয়া কাপে ভারতকে স্পনসর ছাড়াই খেলতে হবে। এখন দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড কবে নতুন স্পনসরের জন্য বিজ্ঞাপন জারি করে।