ad
ad

Breaking News

Dog Attack at Para Athletics

Dog Attack at Para Athletics: দিল্লি স্টেডিয়ামে পথ কুকুরের কামড় দুই বিদেশি কোচকে, কাঠগড়ায় আয়োজকরা

এমন একটা হাইভোল্টেজ টুর্নামেন্ট চলাকালীনই আতঙ্ক ছড়াল দুই পথ সারমেয়।

Dog Attack at Para Athletics Shocks Delhi Organizers

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশের রাজধানী নয়াদিল্লিতে এখন চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের আসর। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখন দেশ-বিদেশের প্রতিযোগীদের পাশাপাশি তাঁদের কোচেরাও এখন উপস্থিত নয়া দিল্লিতে। এমন একটা হাইভোল্টেজ টুর্নামেন্ট চলাকালীনই আতঙ্ক ছড়াল এক পথ সারমেয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার কামড়ে আক্রান্ত হয়েছেন দুই বিদেশি কোচ। ইতিমধ্যে তাঁদেরকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ওই দুই দেশের কোচ হলেন কেনিয়া ও জাপানের (Dog Attack at Para Athletics)।

আরও পড়ুনঃ Lakshmi Decor: কোজাগরী লক্ষ্মীপুজোয় কীভাবে সহজে বাড়ির অন্দরমহলকে রাঙিয়ে তুলবেন?

কিন্তু এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে। এমনকি অনেকেই অভিযোগের আঙুল তুলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আয়োজকদের। তাঁদের প্রশ্ন, যেখানে এত বড় একটা টুর্নামেন্ট চলছে, সেখানে কি করে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে পথ কুকুর এমন কাণ্ড ঘটাল তা নিয়ে (Dog Attack at Para Athletics)।

বিশেষ সূত্রের খবর, গত শুক্রবার নয়াদিল্লির পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে যখন তাঁদের দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন, সেই সময় কেনিয়া ও জাপানের কোচ ডেনিস মাওয়ানজো এবং জাপানের সহকারী কোচ মিয়েকো ওকুমাতসুকে আক্রমণ করে কামড়ে দেয় এক  পথ কুকুর। এরপর আক্রান্ত দুজন কোচকে প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন আয়োজক সংস্থার দায়িত্বে থাকা চিকিৎসকরা। তারপর তাঁদেরকে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে। এবং ওখানে তাঁদের ভ্যাকসিন দেওয়া হয়। বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এই প্রসঙ্গে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এক আধিকারিক জানান, ‘এই প্রতিযোগিতা শুরুর আগে তাদের পক্ষ থেকে জওহরলাল স্টেডিয়াম চত্ত্বর অঞ্চলে পথ কুকুরের ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছে, সেটা একান্ত একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। তবে এরপর আমাদের তরফ থেকে সর্বত্র নজর রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা আর না ঘটে (Dog Attack at Para Athletics)।