ad
ad

Breaking News

East Bengal

ফুটবল, ক্রিকেটে জয় পেলেও হকিতে জয় অধরা লাল-হলুদের

ফুটবলের পাশাপাশি ক্রিকেটও জয় পেল লাল-হলুদ। বেলগাছিয়া ভেটনারি গ্রাউন্ডে আয়োজিত এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ২৮ রানে হারাল বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গলকে।

Despite winning in football and cricket, victory in hockey is elusive for the red and yellow teams

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: শনিবার দুই মাঠেই জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। ফুটবলের দুই বিভাগে এবং ক্রিকেটে প্রতিপক্ষকে হারিয়ে জয় তুলে নিলেও হকিতে তাদের হারের মুখ দেখতে হয়েছে। অমল দত্ত ক্রীড়াঙ্গনে আয়োজিত এআইএফএফ পরিচালিত অনুর্ধ্ব ১৫ ফুটবল লিগে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে ৪-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক শিশির সরকারের। বাকি একটি গোল করেন সুরজিৎ মাণ্ডি।

অপর দিকে নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে গাড়োয়াল এফসিকে ২-১ গোলে হারায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে স্কোরশিটে নাম তোলেন সোনাম তেওয়াঙ ও সাহজিদ গাজি।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটও জয় পেল লাল-হলুদ। বেলগাছিয়া ভেটনারি গ্রাউন্ডে আয়োজিত এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ২৮ রানে হারাল বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গলকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান করে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত খেলেন আয়ুশ ঘোষ। ৪২ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি।

অপরদিকে, ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রানেই বাণ্ডিল হয়ে যায় বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল ক্লাব। বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গলের হয়ে ৪৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেন অর্ণব রায়। ইস্টবেঙ্গলের হয়ে বল হাতে ৪ উইকেট দখল করেন সৌরভ পোদ্দার। ফুটবল ক্রিকেটের পর হকিতে জয় পেল না লাল-হলুদ। ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত কলকাতা হকি লিগের ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় এফসিআই।