চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: “বড় নামগুলির পাশে জায়গা করতে পেরে খুশি” নিজের অভিষেক টি-২০ ম্যাচে ম্যাচের সেরা হয়ে খুশি প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার মিচেল ওয়েন। তিনি জানান যে দলের জয়তে তিনি অবদান রাখতে পেরে বেশ খুশি( Debut Hero)। পাশাপাশি তিনি নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং জানান যে তাঁর লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাল্টা চাপে ফেলা। এছাড়াও তিনি জানান ক্যামেরন গ্রিনের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতার কথাও।

[আরও পড়ুনঃ Azizul Haque: প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক, থেমে গেল এক সংগ্রামী অধ্যায়]
সোমবার, একুশে জুলাই, সাবাইনা পার্কে শুরু হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ( Debut Hero)। সেই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন অজিরা। যদিও রান করার গতি তারা একই রেখেছিল। কিন্তু অন্যদিকে উইকেট পড়া শুরু করেছিল।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
তখন ক্যামেরন গ্রিনের সঙ্গে পার্টনারশিপ গড়েন সেই ম্যাচে অভিষেক ঘটানো ক্রিকেটার মিচেল ওয়েন এবং দলের জন্য জয়ের রাস্তা একপ্রকার পরিষ্কার করে দেন। গ্রিন ও ওয়েন দুজনেই অর্ধশতরাণ করেন( Debut Hero)। গ্রিন করেন ২৬ বলে ৫১ এবং ওয়েন ৫০ রান করেন ২৭ বল খেলে। এরপর দলকে ফিনিশ লাইন পার করান বেন ডোয়ার্সিয়াস এবং শন অ্যাবট। তিন উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে অস্ট্রেলিয়া এবং পাঁচ ম্যাচে সিরিজে এগিয়ে যায় ১-০তে। ব্যাট হাতে অর্ধশতরান এবং বল হাতে একটি উইকেট নেওয়ার জন্য প্লেয়ার অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয় মিচেল ওয়েনকে। প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয় তাঁর অভিষেক ম্যাচে এমন ইনিংস খেলা প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দলের জয়তে অবদান রাখতে পেরে খুশি। নিজের প্রথম টি-২০ ম্যাচে অর্ধশতারান করে বড় নামগুলির পাশে জায়গা করে নিতে পেরে ভালো লাগছে।”
এরপর ওয়েনকে প্রশ্ন করা হয় তাঁর ব্যাটিং নিয়ে। তাতে তিনি বলেন, “আমি পজেটিভ খেলার চেষ্টা করেছিলাম এবং আমার লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাল্টা চাপে ফেলা। গ্রিনের সঙ্গে ব্যাট করতে পেরে বেশ ভালো লেগেছে। ও আমাকে শান্ত করে রেখেছিল।” অবশেষে মিডিল অর্ডারে ব্যাট করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি চেয়েছিলাম নেমে ছক্কা হাকাতে এবং সেখান থেকে খেলা আগে এগিয়ে নিয়ে যেতে।” এবার দেখার বিষয় যে সিরিজের বাকি ম্যাচগুলিতেও ওয়েন এমন খেলা খেলতে পারেন কিনা।