ad
ad

Breaking News

Cristiano Ronaldo

ভারতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সেই কারণে বার বার সৌদির ক্লাবটির কর্তৃপক্ষের কাছে রোনল্ডো যাতে ভারতে আসেন সেই বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।

cristiano-ronaldo-will-not-visit-india-afc-champions-league

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:আগামী ২২ তারিখ মানালো মার্কওয়েজের দল এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২র ম্যাচ রয়েছে সৌদির ক্লাব আল নাসেরের। সূত্রের খবর, সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই ভারতে আসছে আল নাসের ফুটবলাররা। কিন্তু যাঁকে ঘিরে জল্পনা, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচ খেলতে ভারতে আসছেন না। পর্তুগিজ সুপারস্টারের ভারতে না আসার খবর সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন দলের ম্যানেজার জর্জ জেসুস। একটি বহুল প্রচলিত ইংরেজ সংবাদ মাধ্যমের কাছে জেসুস জানান, ‘এফসি গোয়ার বিপক্ষে ম্যাচে আল নাসেরের হয়ে ভারত সফরে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মার্শেলো ব্রজোভিচ।’  

প্রসঙ্গত, ভারতে রোনাল্ডোর বহু ভক্ত রয়েছেন। পাশাপাশি তিনি গোয়ায় এসে সন্দেশ-বোরহাদের বিপক্ষে ম্যাচে অংশ নিলে ভারতীয় ফুটবলেরও একটা বড় বিজ্ঞাপন হবে। সেই কারণে বার বার সৌদির ক্লাবটির কর্তৃপক্ষের কাছে রোনল্ডো যাতে ভারতে আসেন সেই বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতেও চিঁড়ে ভেজেনি।

প্রসঙ্গত, এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে-২ মোট দুটি ম্যাচ খেলেছে সৌদির ক্লাবটি। কিন্তু দুটি ম্যাচে দলের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেননা তাঁর সঙ্গে আল নাসেরের যেহেতু চুক্তিই আছে যে সৌদির বাইরে ম্যাচ হলে তিনি নিজেই বেছে নিতে পারবেন কোন দুটি ম্যাচে তিনি অংশগ্রহণ করবেন। ফলে বোরহা-সন্দেশদের বিপক্ষে ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামবে আল নাসের।