ad
ad

Breaking News

Cristiano Ronaldo

ফের ম্যাচ বয়কট! রোনাল্ড খেলবেন না আরও একটি ম্যাচ

তার জেরেই নাকি আল রিয়াধের বিরুদ্ধে আগের ম্যাচে দলের জয়ের সময়ও মাঠে নামেননি তিনি।

cristiano-ronaldo-al-nassr-exit-saudi-pro-league-investment-dispute

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সৌদি প্রো লিগে অস্বস্তি আর ক্ষোভ—দুইয়ের চাপে রীতিমতো ফুঁসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাধিক আন্তর্জাতিক রিপোর্টে ইঙ্গিত, আরও একটি ম্যাচ বয়কট করতে পারেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাব ও বিনিয়োগকারীদের সঙ্গে টানাপড়েন চরমে পৌঁছনোর পর, আল নাসর ছাড়ার সম্ভাবনাও আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইএসপিএন সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ভূমিকা নিয়েই মূল অসন্তোষ রোনাল্ডোর। অভিযোগ, খেলোয়াড় কেনা ও দল গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগে গাফিলতি হয়েছে। তার জেরেই নাকি আল রিয়াধের বিরুদ্ধে আগের ম্যাচে দলের জয়ের সময়ও মাঠে নামেননি তিনি। একই পথে আবার হাঁটার ইঙ্গিত মিলছে।

রোনাল্ডোর ক্ষোভের আরেকটি বড় কারণ প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ‘বাড়তি সুবিধা’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফরাসি তারকা করিম বেঞ্জিমার সম্ভাব্য দলবদল নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি। রোনাল্ডোর বিশ্বাস, একাধিক সিদ্ধান্তে শিরোপা দৌড়ে আল হিলালকে এগিয়ে রাখার চেষ্টা চলছে।

এর পাশাপাশি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ও সিইও-কে সাময়িক বরখাস্ত করা এবং খরচ কমানোর পদক্ষেপ—সব মিলিয়ে অসন্তোষ আরও বেড়েছে।বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, সূত্রের দাবি জুনের মধ্যেই ক্লাব ছাড়তে পারেন রোনাল্ডো। ইউরোপ ও আমেরিকার কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে আপাতত বড় সিদ্ধান্ত নিতে চাইছেন না তিনি। পরিস্থিতি সামাল দিতে গ্রীষ্মে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে আল নাসর ও পিআইএফ। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা ফলপ্রসূ হবে, এখন সেটাই দেখার।