ad
ad

Breaking News

Cristiano Ronaldo

Cristiano Ronaldo: ভারতীয় বংশোদ্ভূত সংস্থার AI-তে বিনিয়োগ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাস প্রতিষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা পারপ্লেক্সিটি–তে নতুন বিনিয়োগকারী হলেন সিআর সেভেন।

Cristiano Ronaldo Joins AI Startup Perplexity

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ফুটবলের সঙ্গে যুক্ত হতে চলেছে এআই। এবার সেই পথচলার মুহূর্তটি তৈরি হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরে। ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাস প্রতিষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা পারপ্লেক্সিটি–তে নতুন বিনিয়োগকারী হলেন সিআর সেভেন। এই অপ্রত্যাশিত জুটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া। রোনাল্ডোর সঙ্গে ছবি পোস্ট করে অরবিন্দ লিখেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিনিয়োগকারী হিসেবে পাওয়া বিশাল গর্বের। তিনি সর্বকালের সেরা ফুটবলার—কারণ নিজেকে ছাপিয়ে যাওয়ার তাঁর নিরন্তর প্রচেষ্টা। আমরা মিলে পারপ্লেক্সিটিকে বিশ্বের সেরা প্রশ্নোত্তর প্ল্যাটফর্ম করে তুলব।অরবিন্দের বক্তব্য, রোনাল্ডোর কঠোর পরিশ্রম, আবেগ ও আত্মনিবেদন তাঁকে বহু বছর ধরে অনুপ্রাণিত করেছে (Cristiano Ronaldo)।

আরও পড়ুনঃ রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

পর্তুগিজ কিংবদন্তি বলেন, আমার সাফল্যের কারণ একটাই—নিজেকে আরও ভাল করার ইচ্ছা। প্রতিদিন নিজেকে উন্নত করাই আমার লক্ষ্য।এই মানসিকতাই নাকি পারপ্লেক্সিটির সঙ্গে তাঁর যাত্রা শুরু করার অনুপ্রেরণা।পারপ্লেক্সিটির পক্ষ থেকে ঘোষণা রোনাল্ডোর সব রেকর্ড, পরিসংখ্যান, ট্রফি ও ক্যারিয়ার তথ্য মিলবে এক জায়গায়।থাকবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বিরল ছবি, গল্প, ভিডিও।ভক্তরা সরাসরি প্রশ্ন করতে পারবেন রোনাল্ডো সম্পর্কে।এআই–এর সাহায্যে পাওয়া যাবে তাঁর ক্যারিয়ারের নানা মুহূর্তের বিশদ ব্যাখ্যা এবং শিক্ষামূলক তথ্য (Cristiano Ronaldo)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

পারপ্লেক্সিটির প্রকাশিত প্রচার ভিডিওতে দেখা যায় দুই খুদে ভক্ত রোনাল্ডোর সেরা মুহূর্ত নিয়ে গল্প করছে। তারপর সেই বিখ্যাত ‘সিউউউউ’ সেলিব্রেশন। ভিডিওতে দেখানো হয়, সেই সেলিব্রেশন থেকেই এক ব্যক্তি পারপ্লেক্সিটিকে প্রশ্ন করছে রোনাল্ডো সম্পর্কে—এমনকি জানতে চাইছে, কীভাবে রোনাল্ডোর মতো বাইসাইকেল কিক মারা যায়?ভিডিও প্রকাশের পর থেকেই প্রযুক্তি ও ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।রোনাল্ডোর বিনিয়োগ পারপ্লেক্সিটির জনপ্রিয়তা ও ভবিষ্যৎ উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। একইসঙ্গে, বিশ্বজুড়ে সিআর৭–এর ভক্তদের জন্য এটি এক নতুন যুগের সূচনা—যেখানে তাঁদের প্রিয় তারকাকে চেনা, জানা ও শেখা হবে আরও সহজ, আরও প্রযুক্তি–সমৃদ্ধ উপায়ে (Cristiano Ronaldo)।