ad
ad

Breaking News

Cricketer Death

Cricketer Death: ওভার বাউন্ডারি হাঁকিয়ে চির ঘুমের দেশে পাড়ি এক ক্রিকেটারের

এরপর পরের বল খেলার জন্য যখন তিনি ব্যাট হাতে প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান।

cricketer death harjit singh collapses after six punjab

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জীবনে কখন যে কি ঘটবে, তা কেউ জানেন না। সেই ঘটনা যে অবাস্তব নয়, তা ফের একবার প্রমাণ হয়ে গেল পঞ্জাবের এক ক্রিকেট ম্যাচে। ব্যাট হাতে বিরাট ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার। মৃত ওই ক্রিকেটারের নাম হরজিৎ সিং। (Cricketer Death)

[আরও পড়ুনঃ TMC Action: কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের শাস্তি, মদনকে শোকজ তৃণমূলের]

সংবাদ মাধ্যম সূ্ত্রে খবর, পঞ্জাবের ডিএভি স্কুলের মাঠে একটি ম্যাচে প্রথমে ব্যাট হাতে ছক্কা হাঁকান হরজিৎ। এরপর পরের বল খেলার জন্য যখন তিনি ব্যাট হাতে প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে ওই অবস্থায় দেখে সহকারী খেলোয়াড়রা ছুটে আসেন। কাছে এসে তাঁরা হরজিতের অবস্থা বেগতিক দেখলে সিপিআরও দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের শেষ চেষ্টা কাজে লাগল না। ধীরে ধীরে মৃত্যুর কোলেই ঢলে পড়লেন হরজিৎ(Cricketer Death)।

উল্লেখ্য, হরজিৎ একাই নন, এর আগেও ক্রিকেট মাঠে ক্রিকেটারের এইভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটেছে। ২০২৪ সালে হরজিতের মতো একইভাবে মৃত্যু হয়েছিল মুম্বইয়ের এক ক্রিকেটারের।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]