ad
ad

Breaking News

tata ipl 2024

কী ফাঁদ পেতেছিলেন স্টার্ক ?বোলিং নিয়ে মুখ খুললেন স্টার্ক

ফিল সল্ট নেই । তাতে কী ! কোনো রকম প্রভাব পড়ল ম্যাচে ? বরং দল ভালো খেলল । নিশ্চিত করল ফাইনাল ।

What trap was Starc? Starc opened his mouth about bowling

Bangla Jago Desk: ফিল সল্ট নেই । তাতে কী ! কোনো রকম প্রভাব পড়ল ম্যাচে ? বরং দল ভালো খেলল । নিশ্চিত করল ফাইনাল । এদিকে আইপিএলের প্রথম থেকেই যে বিষয় নিয়ে আমজনতা কথা বলেছেন বিশেষত ২৪.৭৫ কোটিতে টাকাতে স্টার্ককে দলে নেওয়াটা কেকেআরের জন্য ভুল হয়েছে । অথচ তিনিই জয়ের অন্যতম নায়ক । এর আগে নানান রকম কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। অবশেষে নিজেকে প্রমাণ করলেন স্টার্ক। যখন হায়দ্রাবাদ এবং কেকেআর দু দলের সামনেই ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তখন স্টার্ক যেন ম্যাজিক দেখালেন।

প্রমাণ করলেন , তাকে যে দামে কেনা হয়েছে তা একটুও ভুল হয়নি দলের জন্য । গোটা টুর্নামেন্টে বোলারদের ত্রাস হয়ে ওঠা হায়দ্রাবাদের অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড সেদিন জিততেই পারল না স্টার্কের সামনে । হায়দ্রাবাদে শক্তিশালী ব্যাটিং যেন স্টার্কের সামনে একেবারে বশ্যতা স্বীকার করল। গোটা টুর্নামেন্টে হায়দ্রাবাদের যে জুটি বারংবার সফল হচ্ছে তাদেরকে কিভাবে হারালেন স্টার্ক ? সেই প্রশ্ন তৈরি হয়েছে সকলের মনে। এ বিষয়ে তিনি উত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন পাওয়ার প্লে কেকেআরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি জানতেন। এবং অভিষেক গোটা মরসুম যেভাবে খেলেছে সেভাবে খেলতে গিয়ে বল বারংবার তারা গ্যালারিতে পাঠিয়েছে।

সেখানেই নজর রেখেছিলেন । একটু সুযোগ পেলেই চালিয়ে খেলবেন বলেই জানিয়েছেন স্টার্ক ।আর সেই সুযোগ পেতেই কাজে লাগালেন তিনি । স্টার্কের বলে এদিন যারা যারা আউট হলেন তাদের মধ্যে রয়েছেন , নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকেও । এদিন ম্য়াচের সেরার পুরস্কারও জেতেন স্টার্ক। তাকে নীয়ে যে আলোচনার পাহাড় তৈরি হয়েছিল তা এক নিমেষেই শেষ হয়েছে ।