Bangla Jago Desk: একের পর এক নজির গড়ে চলেছেন বিরাট কোহলি । মাঝে কয়েকমাস মাঠে না থাকলেও তার দক্ষতা এতটুকুও কমেনি । জানুয়ারি মাসের পর থেকে বিরাটকে আর ২২ গজে দেখা যায়নি। তারপর তিনি শুরু করেন আইপিএল খেলতে। আর এই আইপিএলে বিরাট কোহলির দল যেমন প্লে অফ নিশ্চিত করল সিএসকে টিমকে হারিয়ে। তার পাশাপাশি তিনিও গড়লেন নতুন নজির। এদিন চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ৪৭ রান করার পাশাপাশি চলতি মরসুমে ৭০০ রানের চৌকাঠ পার করার নজির গড়লেন তিনি ।
[ আরও পড়ুন : Kangana Ranaut: বলিউড ছাড়তে চলেছেন কঙ্গনা! কিন্তু কেন?]
এদিন ৪৭ রান করার ফলে তার রান গিয়ে পৌঁছলো ৭০৮ এ । চলতি মরসুমে তার মাথায় কমলা টুপি রয়েছে। তবে এবার তিনি ৮০০ রান করতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। এর আগে আইপিএলে ক্রিস গেইল এই নজির স্থাপন করেছিলেন । ২০১২ এবং ২০১৩ সালে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
[ আরও পড়ুন : ফের মেসির উপস্থিতিতে জয় লাভ করলো মায়ামি]
এদিন প্রতিটা বলেই চাপা উত্তেজনা কাজ করছিল সমর্থকদের মধ্যে। কারণ একদিকে যেমন আরসিবির কঠিন অঙ্কের মাধ্যমে প্লে অফে যাওয়ার রাস্তায় রয়েছে। অপরদিকে ধোনিদের সামনে ২০১ রান হলেই পৌঁছাতে পারবে প্লে অফে । অবশেষে শুধুমাত্র জয় লাভ করলেন না বিরাট কোহলিরা তার পাশাপাশি প্লে অফ নিশ্চিত করলেন। তার পাশাপাশি বিরাট কোহলি নিজে সাতশ রানের মাইল ফলক ছুঁলেন। বিরাট যে নজির গড়েছেন সেই নজির ২০২৪ সালের আইপিএলে আর কোনো ভারতীয় ক্রিকেটার করতে পারেননি।