ad
ad

Breaking News

ipl

Ipl: এবার কলকাতার মুখমুখি হতে চলেছে হায়দ্রাবাদ

ফাইনালেও কি কেকেআর রুকেঙ্গে নেহি ঝুকেঙ্গে নেহি ! কোয়ালিফার ২ এ হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হায়দ্রাবাদ ।

This time Hyderabad is going to face Kolkata

সংগৃহীত

Bangla Jago Desk: ফাইনালেও কি কেকেআর রুকেঙ্গে নেহি ঝুকেঙ্গে নেহি ! কোয়ালিফার ২ এ হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হায়দ্রাবাদ । হারিয়ে দেয় রাজস্থানকে । দুটো দল্ই এর আগে আইপিএল ট্রফি নিজেদের দখলে নিয়েছে। ২০১৬ সালের শেষবার সানরাইজার্স হায়দ্রাবাদ জেতে আইপিএল ট্রফি অপরদিকে ২০০৮ সালের আইপিএল ট্রফি জিতে রাজস্থান রয়ালস । এবার দু দল্ই কোয়ালিফায়ার ২ তে চেষ্টা করেছিল জিতে ফাইনালে পৌঁছতে।

[আরও পড়ুন: The Old Firm Derby : ফাইনালের অপেক্ষায় ওল্ড ফার্ম ডার্বি ]

৩৬ রানে হায়দ্রাবাদ জিতে ফাইনালে পৌঁছে যায়। এবার তারা মুখোমুখি হবে কেকেআরের। এই ম্যাচে প্রথম টস জিতে বল করা সিদ্ধান্ত নেন রাজস্থান রয়ালসের অধিনায়ক সঞ্জু। অপরদিকে প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ যে রানের সংখ্যা সামনে রাখে তাকে আর টপকে যেতে পারেনি রাজস্থান রয়ালস। এখানে হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড ৩৪ রান করেন অপরদিকে রাহুল ত্রিপাঠী ৩৭ রান করে।এদিন ক্লাসেন করেন ৫০ রান। হায়দ্রাবাদ ১৭৫ রান করে ৯ উইকেট হারিয়ে । রাজস্থানের এদিন ১৩৯রান করে ৭ উইকেট হারিয়ে । রাজস্থানের তরফ থেকে জুরেল ৫৬ নট আউট , যশস্বী ৪২ রান করেন ।

তবে এবার সব থেকে বড় বিষয় হচ্ছে ফাইনালে কেকেআরের মুখোমুখি হয়ে কি করবেন সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আইপিএলে তারা একেবারে রানের পাহাড় গড়েছে। কেকেআরের মুখোমুখি হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কেমন পারফর্ম করে সেটাই দেখার। শুধু তাই নয় গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর যে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী টুকুও ছাড়বে না তাও স্পষ্ট।

[ আরও পড়ুন: T20 : সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দরকার প্রোটিয়াদের]

সব মিলিয়ে দু দলই আইপিএল ট্রফি পাওয়ার জন্য ঝাঁপাবে। তবে এই মরসুমে হায়দ্রাবাদ ভালো খেললে কেকেআর ও কোন দিক থেকে কম যায় না রুকেঙ্গে নেহি ঝুকেঙ্গি নেহি মেজাজে খেলেছে একের পর এক ম্যাচ।