ad
ad

Breaking News

Risabh Pant

একটা বড় রান করলেই আবার স্বমহিমায় ফিরবে পন্থ: সম্বরণ বন্দ্যোপাধ্যায়

শুধু উইকেটরক্ষকই নন, পন্থ একজন ভাল ব্যাটার-ও হিসাবেও পরিচিত বর্তমান বিশ্ব ক্রিকেটের আঙিনায়।

Pant will return to his former glory after scoring a big run: Sambaran Banerjee

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চলতি আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার হলেন লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ। শুধু উইকেটরক্ষকই নন, পন্থ একজন ভাল ব্যাটার-ও হিসাবেও পরিচিত বর্তমান বিশ্ব ক্রিকেটের আঙিনায়। তবে আইপিএল-র ১৮তম সংস্করণে এখনও সেইভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেল না লখনউ অধিনায়ককে। তাঁর সংগ্রহ মাত্র ১৯ রান। যা পন্থের নামের পাশে একেবারেই বেমানান। কিন্তু কেন পন্থকে রানের মধ্যে দেখা যাচ্ছে না, কি সমস্যা হচ্ছে লখনউ ব্যাটারের? পাশাপাশি কি কারণে নাইটদের এই ম্যাচে হারের মুখ দেখতে হল সেইসব বিষয় নিয়েই সুদীপ্ত ভট্টাচার্যকে নানা প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বোরণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্নঃ মঙ্গলবার আইপিএল-র ম্যাচে নাইটদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট। আইপিএল-এ উইকেটরক্ষক হিসাবে সফল হলেও, ব্যাট হাতে এখনও অবধি ব্যর্থ পন্থ। তাঁর ঝুলিতে মাত্র ১৯ রান। কেন এইরকম পারফরম্যান্স পন্থের?

সম্বরণ- দেখো পন্থ এখনও অবধি আইপিএল-এ রান পায়নি এটা ঠিক কথাই। কিন্তু তাই বলে ওর ওপর ভরসা হারিয়ে ফেললে চলবে না। কেননা মাথায় রাখতে হবে ঋষভ একজন বিগ হিটার ব্যাটসম্যান। একবার যদি কোনও ম্যাচে পন্থ ৭০ থেকে ৮০ রান করে ফেলে, তাহলেই আবার আত্মবিশ্বাস ফিরে পাবে পন্থ। এটা ঋষভের ক্ষেত্রে খুবই জরুরি। পাশাপাশি এটাও বলি পন্থ ফর্মে নেই বলেই নিজের ব্যাটিং অর্ডারটা ঠিক করতে পারছে না। ফলে নাইটদের বিপক্ষে ম্যাচেও পন্থ ব্যাট করতে নামল না। আইপিএল-এ যে কেউ আউট হতেই পারেন। এটা মাথায় রাখলে চলবে না। তবুও বলছি ঋষভের ব্যাটিংটা করা খুবই দরকার। ওর স্ট্রাইক রেটে-ও যথেষ্ট ভাল। কাজেই আমি আশা করব আগামী ম্যাচগুলোতে ঋষভ চার নম্বরে ব্যাট হাতে মাঠে নামবে।

প্রশ্নঃ পন্থ চলতি আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার। ফলে এই বিপুল পরিমাণ অর্থের চাপ কি পন্থের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে?

সম্বরণ- আমার এই ব্যাপারটা একেবারেই মনে হয় না। যদি তাই হত, তাহলে সব দিকেই প্রভাব পড়ত। তা হচ্ছে না। পন্থ উইকেটের পিছনে দাঁড়িয়ে দুরন্ত কিপিং করছে নিজস্ব ভঙ্গীমায়। সুতরাং আবারও বলছি, একটা ম্যাচে বড় রান দরকার ওর ব্যাট থেকে। তাহলেই আবার ব্যাট হাতে স্বমহিমায় পন্থকে দেখা যাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

প্রশ্নঃ লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসাবে পন্থকে কি রকম লাগছে ?

সম্বরণ- ঋষভ বর্তমান বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম তারকা। মঙ্গলবার ক্রিকেটের নন্দনকাননে লখনউ যে ম্যাচটাতে নাইটদের হারিয়ে জয় তুলে নিল, তার ৬০ শতাংশ কৃতিত্ব আমি দেব ঋষভ পন্থকে। কেননা ম্যাচের ভাইটাল সময় ১৫ থেকে ২০ ওভার। ওই সময় মাথা ঠাণ্ডা রেখে যে ভাবে দলের বোলিং বিভাগকে পরিচালনা করল তা এককথায় অসাধারণ। অধিনায়ক হিসাবে ওর ক্ষেত্রে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

প্রশ্নঃ এবার আসি নাইটদের বিষয়ে। এবারের আইপিএল-এ নাইটের পিঞ্চ হিটার আন্দ্রে রাসেল একেবারেই ফর্মের ধারে-কাছে নেই। কেন রাসলেকে ব্যাট হাতে ম্রীয়মান দেখাচ্ছে?

সম্বরণ- রাসেলের এই মুহূর্তে বেশি কিছু আশা করা ঠিক হবে না। কেননা এই মুহূর্তে রাসেলের বয়স প্রায় ৪১। এবং ও প্রথম দিন থেকে আইপিএল খেলছে। কাজেই ফিটনেশ লেবেল-ও ঘাটতি দেখা দিয়েছে। ফলে এই বয়সে যে রকম খেলা দরকার সেইরকম খেলছে।

প্রশ্নঃ লখনউ ম্যাচে নাইটদের হারের প্রধান কারণ যদি একটু ব্যাখ্যা করেন?

সম্বরণ- মঙ্গলবার ইডেনে যে ম্যাচটা লখনউ-র কাছে নাইটরা হারল আমার মনে হয়েছে তার প্রধান কারণই নাইটদের ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। আমার প্রশ্ন, রিঙ্কু সিং দলে থাকতেও আমি কেন ওকে এত দেরিতে নামাব? আর এমন সময় রিঙ্কুকে নামান যখন ও ডট বল খেলার কোনও সুযোগই পেল না। আমার মাথায় এল চন্দ্রকান্ত পণ্ডিত, চাঁন্দু আমার দীর্ঘদিনের বন্ধু। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ওর। কিন্তু চাঁদু থাকতে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল আমার মাথায় আসছে না। এই কারণেই লখনউ সুপার জায়ান্টের কাছে হারতে হল নাইটদের। এবং আমি আশা করব অবশ্যই নাইটরা পরের ম্যাচ থেকে আবার নিজেদের স্বমহিমায় ফিরবে।